Train Accident

ওড়িশায় লাইনচ্যুত চেন্নাই সেন্ট্রাল-নিউ জলপাইগুড়ি সুপারফাস্ট এক্সপ্রেস, হতাহতের কোনও খবর নেই

জানা গিয়েছে, একটি এসি ও দুটি অসংরক্ষিত কোচ লাইনচ্যুত হয়ে যায়। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার পর ভদ্রক থেকে উদ্ধারকারী দল তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয়।

দুর্ঘটনাগ্রস্ত ট্রেন
নিজস্ব সংবাদদাতা, ওড়িশা
  • শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৩২

ফের লাইনচ্যুত হয়ে গেল ট্রেন। লাইনচ্যুত হয়ে যায় চেন্নাই সেন্ট্রাল-নিউ জলপাইগুড়ি সুপারফাস্ট এক্সপ্রেস। বৃহস্পতিবার সকাল আটটা নাগাদ ওডিশার জাজপুর জেলার জাখাপুরা স্টেশনের কাছে এই দুর্ঘটনাটি ঘটে।

জানা গিয়েছে, একটি এসি ও দুটি অসংরক্ষিত কোচ লাইনচ্যুত হয়ে যায়। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার পর ভদ্রক থেকে উদ্ধারকারী দল তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয়। তাঁরা এসে উদ্ধারকার্য শুরু করেছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্ত যাত্রীদের নিরাপদে ট্রেন থেকে নামিয়ে আনা সম্ভব হয়েছে। এর পরে বিকল্প ট্রেনে করে যাত্রীদের গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

তবে কী কারণে এই দুর্ঘটনাটি ঘটল তা এখনও জানা সম্ভব হয়নি। রেল কর্তৃপক্ষের তরফ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে। আপাতত ওই লাইনে ট্রেন চলাচল নিয়ন্ত্রণে রাখা হয়েছে। দ্রুত লাইন মেরামতের কাজ চলছে।


Share