Sindh Water Treaty

পাকিস্তান সন্ত্রাসবাদীদের আশ্রয়দাতা, সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত রাখা সিদ্ধান্তমূলক পদক্ষেপ! স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে ভাষণে বললেন রাষ্ট্রপতি

২০২৫ সালের এপ্রিল মাসে জম্মু ও কাশ্মীরের পহেলগামে ইসলামিক জঙ্গি হামলার ঘটনা ঘটে। ধর্ম নিশ্চিত করে ২৬ জন নিরীহ পর্যটকে হত্যা করে ইসলামিক জঙ্গিরা। সেই ঘটনার পরেই ভারত সিন্ধু জল চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়।

দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৪ আগস্ট ২০২৬ ১১:৫৭

পাকিস্তান সন্ত্রাসবাদীদের আশ্রয় দেয়। তাই পাকিস্তানকে জল বন্ধ করে দেওয়া ‘সিদ্ধান্তমূলক পদক্ষেপ’। শুক্রবার ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেই ভাষণেই তিনি পাকিস্তানকে অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। তিনি বলেন, পাকিস্তান সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়া একটি দেশ। এমন দেশের বিরুদ্ধে ভারতের সিন্ধু জল চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত ‘দৃঢ়’ ও ‘সিদ্ধান্তমূলক পদক্ষেপ’। একই সঙ্গে তিনি ভারতের তরুণ প্রজন্মকে দেশের ভবিষ্যতের সবচেয়ে মূল্যবান সম্পদ হিসেবে উল্লেখ করেছেন।

এ দিন জাতির উদ্দেশ্যে ভাষণে রাষ্ট্রপতি মুর্মু অপারেশন সিঁদুরের প্রসঙ্গ তোলেন। তিনি জানান, গত ৭ মে ‘অপারেশন সিঁদুর’ শুরুর এক বছর পূর্তি হয়েছে। সেই দিন দেশের সশস্ত্র বাহিনীর অতুলনীয় সাহস ও বীরত্বকে স্মরণ করা হয়েছে। তাঁর বক্তব্য, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনী যে নির্ভুল ভাবে অভিযান পরিচালনায় করতে সক্ষম প্রমাণ করেছে তা ঐতিহাসিক। তারা যেখানেই লুকিয়ে থাকুক না কেন, নিজেদের কাজের পরিণতি তাদের ভোগ করতেই হবে বলে সন্ত্রাসবাদী এবং তাদের মদতদাতাদের কাছে স্পষ্ট বার্তা দেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

এর পরেই রাষ্ট্রপতি সিন্ধু জল চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্তের নিয়ে বক্তব্য রাখেন। পাকিস্তানকে নিশানা করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, “যে দেশ সন্ত্রাসবাদকে আশ্রয় দেয়, জাতীয় স্বার্থে তার সঙ্গে চুক্তি স্থগিত করা একেবারেই সমুচিন। বিশেষ করে দেশের কৃষকদের স্বার্থে একটি সিদ্ধান্তমূলক পদক্ষেপ।”

উল্লেখ্য, ২০২৫ সালের এপ্রিল মাসে জম্মু ও কাশ্মীরের পহেলগামে ইসলামিক জঙ্গি হামলার ঘটনা ঘটে। ধর্ম নিশ্চিত করে ২৬ জন নিরীহ পর্যটকে হত্যা করে ইসলামিক জঙ্গিরা। সেই ঘটনার পরেই ভারত সিন্ধু জল চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে ভারত জানিয়েছিল, সন্ত্রাসবাদে পাকিস্তানের সমর্থন বন্ধ না হওয়া পর্যন্ত চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্তে কোনও পরিবর্তন হবে না। অন্য দিকে, পাকিস্তান আন্তর্জাতিক মহলে দাবি করে আসছে যে, ভারতের এই সিদ্ধান্ত আন্তঃসীমান্ত নদীর জল ভাগাভাগি করা দেশগুলির ক্ষেত্রে একটি বিপজ্জনক নজির তৈরি করছে।


Share