CJP Protest

যন্তর মন্তরের আন্দোলন স্থলের চার কিলোমিটারের মধ্যে ইন্টারনেট পরিষেবা বন্ধ করল দিল্লি পুলিশ, অশান্তি এড়াতে বাহিনী মোতায়েন নিয়ে বৈঠকে কর্তারা

শনিবার দিল্লিগামী বহু ট্রেন বাতিল করা হয়েছে। দিল্লির সব মেট্রো স্টেশন বন্ধ রাখার নির্দেশও দেয় পুলিশ। সেই নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের পরে নতুন করে বিবেচনা করা হবে বলে খবর। তবে কনট প্লেস, ভগীরথ প্যালেস, চাঁদনি চকের বাজার মেট্রো স্টেশন বন্ধ রাখা হচ্ছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৬ ০৮:৫৮

মূখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আগামীকাল যন্তর মন্তরের বিক্ষোভ কর্মসূচি করবে কররোচ পার্টি। সেই আবহে আন্দোলনস্থলের চার কিলোমিটারের মধ্যে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি পুলিশ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমতি নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার রাত ১০টা থেকে শনিবার রাত ১০টা পর্যন্ত, ২৪ ঘন্টা ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার, দিল্লি জুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সেই মর্মে দিল্লি পুলিশের শীর্ষ কর্তারা বৈঠক করছে। সূত্রের খবর, শনিবার সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে তা নিয়েও আলোচনা হয়েছে।

শনিবার জ্ঞানেশ-বিক্ষোভের ডাক দিয়েছে ককরোচ পার্টি। তাদের সমর্থন জানিয়েছে কমিউনিস্টরা। সেই বিক্ষোভ ঘিরে অশান্তির আশঙ্কায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ২৪ ঘন্টা ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি পুলিশ। শুক্রবার রাত ১০টা থেকে শনিবার রাত ১০টা পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে। তার জন‍্য বিভিন্ন টেলিকম সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। ২০২৩ সালের টেলিকম আইন অনুযায়ী এই পদক্ষেপ করা হয়েছে বলে জানানো হয়েছে।

সিজেপির আন্দোলনের অশান্তির আশঙ্কায় মেট্রো, ট্রেন চলাচলে নিষেধাজ্ঞা জারি করে কেন্দ্রীয় সরকার। বাতিল করা হয় একাধিক ট্রেন। তা নিয়ে শীর্ষ আদালতের মামলা দায়ের করা হয়। এই মামলায় সুপ্রিম কোর্টের মন্তব্য, “মাছি মারতে কেউ হাতুড়ি না চালায়!” দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ জানায়, শহরের এক প্রান্ত থেকে অন‍্য প্রান্তে অনেক মানুষে যাতায়াত করেন। তাঁদের কথা ভাবতে হবে। তাঁদের যাত্রী পরিষেবা পাওয়ার অধিকার রয়েছে। নিরাপত্তার জন‍্য তাঁরা যেন সুবিধা থেকে বঞ্চিত না হন। শনিবার, মেট্রো, ট্রেন পুরোপুরি বন্ধ রাখা যাবে না। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারকে ভাবনাচিন্তা করতে নির্দেশ দেন দেশের প্রধান বিচারপতি।

এর পরেই দিল্লি পুলিশের শীর্ষ কর্তারা বৈঠক করেছেন। সূত্রের খবর, সেই বৈঠকে সুপ্রিম কোর্টের নির্দেশকে কীভাবে বাস্তবায়িত করা য়ায় তা নিয়ে আলোচনা করা হয়েছে। সূত্রের খবর, শনিবার দিল্লি জুড়ে ২০ হাজার পুলিশ বাহিনী মোতায়েন করা হবে। ৩০০-র বেশি সিসি ক্যামেরা লাগানো হবে। যন্তর মন্তরের আশেপাশের দেড় কিলোমিটার এলাকাকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ধর্মেন্দ্র প্রধানের বিরুদ্ধে বিক্ষোভের সময় পুলিশকে মারধর, গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছিল। পাল্টা পুলিশের বিরুদ্ধে আন্দোলনকারীদের হেনস্থা করার অভিযোগ উঠেছিল। এ বার যাতে এমন কোনও অভিযোগ না ওঠে তার জন্য পুলিশ একাধিক ভিডিয়োগ্রাফার এবং ফটোগ্রাফার রাখার ব্যবস্থা করছে। তাঁরা প্রতিটি মূহূর্তের ছবি ক‍্যামেরাবন্দি করবেন। বিতর্ক এড়াতে এই পদক্ষেপ বলে পুলিশ দাবি করেছে।

শনিবার দিল্লিগামী বহু ট্রেন বাতিল করা হয়েছে। দিল্লির সব মেট্রো স্টেশন বন্ধ রাখার নির্দেশও দেয় পুলিশ। সেই নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের পরে নতুন করে বিবেচনা করা হবে বলে খবর। তবে কনট প্লেস, ভগীরথ প্যালেস, চাঁদনি চকের বাজার মেট্রো স্টেশন বন্ধ রাখা হচ্ছে।


Share