Air India Flight

‘নিজেকে কুকুরের মতো মনে হচ্ছে,’ বিমানে যাত্রীদের সঙ্গে খারাপ আচরণের অভিযোগ এয়ার ইন্ডিয়ার কর্মীর বিরুদ্ধে

এই ঘটনার পর যাত্রী অভিষেক চৌধুরী এক্স হ্যান্ডেলে একটি ভিডিয়ো শেয়ার করেছেন। সেই ভিডিয়ো শোনা গিয়েছে, তাঁর পাশে বসা ফ্রান্সের যাত্রীকেও। তাতেই বোঝা যাচ্ছে, তাঁর সঙ্গে একজন কেবিন কর্মী এত রুক্ষ ব্যবহার করেছেন। এর ফলে তাঁর নিজেকে কুকুরের মতো মনে হচ্ছে।

এয়ার ইন্ডিয়া ফ্লাইট
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৬ ০৬:৪১

এয়ার ইন্ডিয়ার আন্তর্জাতিক বিমানবন্দরে ক্রু সদস্যদের বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ। এই অভিযোগ করা হয়েছে বিমানের যাত্রীদের তরফ থেকে। এক যাত্রী অভিযোগ করছে, ব্যাঙ্কক থেকে দিল্লিতে ফেরার সময় ক্রু সদস্য কিছু অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছেন। এতে যাত্রীটি অপমানিত বোধ করেছে। পাশাপাশি এক বিদেশি যাত্রীও অভিযোগ করেছে। অভিষেক চৌধুরী নামের এক যাত্রী অভিযোগ করছে, টিকিট কাটার সময় আগে থেকেই খাবার বুক করেছিলেন তিনি। নিজের জন্য নিরামিষ খাবার এবং ভাইয়ের জন্য আমিষ খাবার বুক করেছিলেন। গত ১৯ জানুয়ারি বিমানে চড়ার পর খাবার চাইতে গেলেই সমস্যা বাঁধে। এরপর ওই যাত্রী আমিষ খাবার চাওয়ায় এক বিমানকর্মী তাঁর কাছে টিকিট দেখতে চায়। তিনি আরোও অভিযোগ করেন, ওই ক্রু সদস্য তাঁর পাশাপাশি, তাঁর পাশে বসা এক বিদেশি যাত্রীর সঙ্গেও খারাপ ব্যবহার করেছেন। পাশাপাশি, ওই বিমানকর্মী তাকে যথারীতি শাসাচ্ছিলেন। এমনকি পাইলটও একপ্রকার হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন এই যাত্রী।

এই ঘটনার পর যাত্রী অভিষেক চৌধুরী এক্স হ্যান্ডেলে একটি ভিডিয়ো শেয়ার করেছেন। সেই ভিডিয়ো শোনা গিয়েছে, তাঁর পাশে বসা ফ্রান্সের যাত্রীকেও। তাতেই বোঝা যাচ্ছে, তাঁর সঙ্গে একজন কেবিন কর্মী এত রুক্ষ ব্যবহার করেছেন। এর ফলে তাঁর নিজেকে কুকুরের মতো মনে হচ্ছে।

অভিষেকের বলেন, 'আমি আমিষ খাবার চাওয়ার পর, আমার টিকিট দেখতে চাওয়া হয়। নিজেকে কুকুরের মতো মনে হচ্ছিল। আজ আমি এয়ার ইন্ডিয়ার যাত্রী। তবে আগামী দিনে আর চড়তে পারব না এয়ার ইন্ডিয়ার বিমানে।' তিনি আরোও জানান, ওই কেবিন ক্রুকে তিনি বলেছিলেন তাঁর সঙ্গে ওই ভাবে কথা না বলতে। বদলে তাঁকে চুপ করে বসে থাকার নিদান দেন বিমানকর্মী।

যাত্রীর আগে থেকে বুক করা খাওয়ার চাওয়ায় যাত্রীর কাছে টিকিট দেখতে চান বিমানকর্মী। তখন যাত্রী অভিষেক জানান,  আগে থেকেই খাবারের অর্ডার দিয়েছেন তিনি। কিন্তু বারবার তাঁর কাছে টিকিট দেখতে চাওয়ায় সেটাও দেখিয়ে দেন তিনি। এরপর অভিযুক্ত ক্রু মেম্বার তাঁর এক অধস্তন কর্মীকে ডেকে টিকিটের স্ক্রিনশট নিতে বলেন। যাত্রীর অভিযোগ, তারপরেই খাবার ফিরিয়ে দেওয়ার জন্য দোষারোপ করতে থাকেন অভিষেককে। গোটা ঘটনায় ক্ষুব্ধ যাত্রী বিমানের লগবুক চান অভিযোগ দায়ের করার জন্য। কিন্তু এ ব্যাপারে কোনও কথা বলতেই সাফ আপত্তি জানান ওই ক্রু সদস্য। মীনাক্ষী চতুর্বেদী নামের এক বিমানকর্মীর বিরুদ্ধে অভিযোগ করেছেন যাত্রী অভিষেক চৌধুরী। এয়ার ইন্ডিয়ার এই যাত্রীর অভিযোগ পুরো ব্যাপারটাই বিমান সংস্থার কর্মীরা চূড়ান্ত অপেশাদারিত্বের সঙ্গে রুক্ষ ভাবে সামাল দিয়েছেন।

অভিষেকের অভিযোগ, তাঁর ভাই সারা প্লেনে খাবার পায়নি। তিনিও এই ব্যবহার পেলাম। এয়ার ইন্ডিয়ার বিমান কি তাঁর জন্য বিনামূল্যে উড়েছে? তাকে অসম্মান করেছে। পাশাপাশি, একজন বিদেশি যাত্রীকেও অসম্মান করেছে। পাইলট তুষার সিং একটি চিঠি লিখে তাকেপাঠিয়েছে বলেছেন তাঁর আচরণ বাকি যাত্রীদের অসুবিধার সৃষ্টি করেছে। প্লেন নামার পর পাইলট এবং ক্রু সদস্যরা তাকে হুমকি দিয়েছে যে সে নিয়ম ভেঙেছি। জোর করে তাঁর ফোন দেখেছে।

এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, তাঁরা সমাজমাধ্যমে ওই ভিডিয়ো দেখেছে। পুরো ঘটনার তদন্ত করে দেখা হবে।


Share