Earthquake

ভোররাতে ভূমিকম্পে কেঁপে উঠল অসম, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.১

ভোর রাতে এমন কম্পনে আতঙ্কিত মানুষ। অনেকেই ঘুম ভেঙে  বাড়িঘর ছেড়ে বেরিয়ে আসেন।  অনেকেই আফটার শকের আশঙ্কা করছিলেন।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, গুয়াহাটি
  • শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৬ ১০:১০

 

ঘড়িতে তখন ভোর ৪টে। হঠাৎই কেঁপে উঠল অসমের একাধিক জায়গা। সোমবার জোরালো কম্পন অনুভূত হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্র ছিল অসমের মরিগাঁও জেলায়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.১।

অসম ছাড়াও উত্তর-পূর্বাঞ্চলের বেশ কয়েকটি রাজ্যেও ভূমিকম্পের তীব্রতা অনুভূত হয়েছে। ভোররাতে এমন কম্পনে আতঙ্কিত মানুষ। অনেকেই বাড়িঘর ছেড়ে বেরিয়ে আসেন।  অনেকেই আফটার শকের আশঙ্কা করছিলেন।

অসম ছাড়াও মেঘালয়, অরুণাচল প্রদেশ এবং উত্তর-পূর্ব ভারতের অন্যান্য অঞ্চলেও ভূমিকম্পের প্রভাব দেখা গেছে। ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৫০ কিলোমিটার গভীরে, যার ফলে ঝাঁকুনি অনেক দূর পর্যন্ত অনুভূত হয়েছে। কিছু এলাকায় হালকা ঝাঁকুনি এবং কোথাও কোথাও তীব্র কম্পন অনুভূত হয়েছে।

যদিও এই ভূমিকম্পে এখনও পর্যন্ত কোনও হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ পরিস্থিতির উপর নজর রাখছে। যে কোনও জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য স্পর্শকাতর এলাকাগুলি থেকে ক্রমাগত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

প্রশাসন জনগণকে গুজব না ছড়িয়ে সতর্ক থাকার আবেদন জানিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পপ্রবণ এলাকায় বসবাসকারী মানুষের সবসময় সতর্কতা অবলম্বন করা উচিত এবং নিরাপত্তা সংক্রান্ত নির্দেশাবলী মেনে চলা উচিত।


Share