Shootout Inside The School

কানাডার স্কুলে ভিতরে চলল গুলি! ঘটনাস্থলে মৃত্যু ১০ জনের, জখম অন্তত ২৫ জন

বুধবার দুপুরে (স্থানীয় সময়) কানাডার ব্রিটিশ কলম্বিয়ার টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে এই গুলিবর্ষণের ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ। সঙ্গে সঙ্গে তাঁরা সম্পূর্ণ এলাকা ঘিরে ফেলে।

পুলিশি তদন্ত চালু হয়েছে
নিজস্ব সংবাদদাতা, কলম্বিয়া
কলম্বিয়া
  • শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ০১:২৫

বুধবার কানাডার স্কুলে চলল গুলি। গুলি চালানোর ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। ২৫ জন জখম হয়েছে। তবে কী কারণে হামলা, তা এখনও স্পষ্ট নয়। পুলিশের পাল্টা গুলিতে হামলাকারীকে নিকেশ করা হয়েছে।

বুধবার দুপুরে (স্থানীয় সময়) কানাডার ব্রিটিশ কলম্বিয়ার টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে এই গুলিবর্ষণের ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ। সঙ্গে সঙ্গে তাঁরা সম্পূর্ণ এলাকা ঘিরে ফেলে। দ্রুত স্কুলের মধ্যে থাকা পড়ুয়া এবং অন্যদের সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করে। 

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় সন্দেহভাজন-সহ ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন। সকলকে স্থানীয় হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তবে তাঁদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে বলে আশঙ্কা করা হচ্ছে।

কানাডার পুলিশের পক্ষ থেকে বিবৃতি জারি করে জানানো হয়েছে যে, বুধবার দুপুর ১টা ২০ মিনিট নাগাদ (স্থানীয় সময়) ওই স্কুলে ঢুকে এক মহিলা ঢুকে গুলি চালায়। পুলিশের পাল্টা গুলিতে হামলাকারী মহিলা নিকেশ হয়েছে। এই ঘটনার পর পুলিশ গোটা এলাকা ঘিরে ফেলে। টহলদারি চালানো হচ্ছে। স্থানীয়দের আতঙ্কিত না-হওয়ার বার্তা দেওয়া হচ্ছে প্রশাসনের তরফে। 

বিবৃতিতে বলা হয়েছে, ‘‘স্কুলের ভিতর সন্দেহভাজন-সহ সাত জনের দেহ উদ্ধার হয়। তিন জনকে গুরুতর জখম অবস্থায় তিন জনকে তৎক্ষণাৎ বিমানে চাপিয়ে হাসপাতালে পাঠানো হয়। তবে পরে তিন জনেরই মৃত্যু ঘটে।’’ স্থানীয়দের সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে পুলিশের তরফে। তবে সন্দেহভাজন পরিচয় এখনও প্রকাশ্যে আনেনি পুলিশ। কী উদ্দেশ্যে হামলা, তা জানার চেষ্টা চলছে।


Share