Bomb Explosion

সাতসকালে বাংলাদেশের মহিলা মাদ্রাসার সামনে বোমা বিস্ফোরণ, গুরুতর জখম চার শিশু, ভর্তি করা হল হাসপাতালে*

বাংলাদেশের মাদারিপুরের কালকিনিতে মাদ্রাসার সামনে বোমা বিস্ফোরণে গুরুতর জখম চার শিশুকন্যা। শনিবার সকালে গোপালপুর দারুসুন্নাহ মহিলা মাদ্রাসা সংলগ্ন এলাকায় বিস্ফোরণটি ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশের মাদ্রাসায় বাইরে বোমা বিস্ফোরণ।
নিজস্ব সংবাদদাতা, বাংলাদেশ
  • শেষ আপডেট: ১৫ আগস্ট ২০২৬ ০৩:১৫

সাতসকালে বাংলাদেশের মাদ্রাসার সামনে বোমা বিস্ফোরণ। জানা গিয়েছে, মাদারিপুরের কালকিনি পুরসভা এলাকায় গোপালপুর দারুসুন্নাহ মহিলা মাদ্রাসায় ঘটনাটি ঘটেছে। ঘটনায় চার শিশুকন‍্যা গুরুতর জখম হয়েছে।

শনিবার সকালে মাদ্রাসা সংলগ্ন একটি বাড়ির সামনে একটি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে মাদ্রাসার চার শিশুকন‍্যা জখম হয়েছেন। জখমদের নাম— আবিদা (৮), জান্নাত (৯), মিনহা (১০) এবং মাইমুনা (৯)। তারা সকলেই মাদ্রাসার ছাত্রী বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছে, আহতদের উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে কয়েক জনকে মাদারিপুর জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে কালকিনি থানার ওসি মহম্মদ জহিরুল আলম পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করেন। বিস্ফোরণের ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।


Share