Terror Attack

চাদ-এর সামরিক ঘাঁটিতে ইসলামিক জঙ্গি সংগঠন বোকো হারামের হামলায় ২৩ জন সেনা নিহত, জখম আরও ২৬

বিবৃতিতে আরও বলা হয়েছে, চাদ-এর সেনাবাহিনী এই হামলা অত্যন্ত শক্ত হাতে প্রতিহত করেছে। সোমবার রাতে লেক চাদ অঞ্চল জুড়ে চাদ সেনাবাহিনী অভিযান চালিয়েছে।

চাদ-এর সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে বোকো হারাম।
নিজস্ব সংবাদদাতা, চাদ
  • শেষ আপডেট: ০৭ মে ২০২৬ ০২:০০

ফের আফ্রিকার চাদে ইসলামিক জঙ্গি হামলা। ঘটনায় অন্তত ২৩ জন নিরাপত্তা কর্মীর মৃত্যু হয়েছে। আরও ২৬ জন জখম হয়েছেন। ইসলামিক জঙ্গি সংগঠন বোকো হারাম হামলার দায় স্বীকার করে নিয়েছে। চাদের রাষ্ট্রপতি সমাজমাধ্যমে বিবৃতি দিয়ে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। 

জানা গিয়েছে, সোমবার বোকো হারামের জঙ্গিরা চাদের একটি সামরিক ঘাঁটিতে হামলা চালায়। হামলায় অন্তত ২৩ জন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। আরও ২৬ জন জখম হয়েছেন। মঙ্গলবার চাদ সেনাবাহিনীর তরফ থেকে বিবৃতি জারি এমনটাই জানানো হয়েছে। 

বিবৃতিতে আরও বলা হয়েছে, চাদ-এর সেনাবাহিনী এই হামলা অত্যন্ত শক্ত হাতে প্রতিহত করেছে। সোমবার রাতে লেক চাদ অঞ্চল জুড়ে চাদ সেনাবাহিনী অভিযান চালিয়েছে। অভিযানটি মূলত জঙ্গিমুক্ত করার জন্যই করা হয়েছিল। ঠিক তখনই বোকো হারাম জঙ্গি সংগঠনের পক্ষ থেকে পাল্টা হামলা করা হয়। 

২০০৯ সাল থেকে ইসলামিক জঙ্গি সংগঠন বোকো হারাম উত্তর-পূর্ব নাইজেরিয়া থেকে চাদ-এর পশ্চিম প্রান্ত পর্যন্ত তাদের প্রভাব বিস্তার করেছে। বিগত এক দশ ধরে সেখানকার সেনাবাহিনীর ঘাটি গুলিতে বারবার তারা হামলাও চালিয়েছে। চাদের রাষ্ট্রপতি মহামাত ইদ্রিস দেবি সমাজ মাধ্যমে বিবৃতি দিয়ে এই হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদ জানিয়েছেন।


Share