Assembly Election

বিজেপি প্রার্থীকে দেখে ‘জয় বাংলা’ স্লোগান তৃণমূল কর্মীদের, নেতার কাছে অনুরোধ পুলিশ আধিকারিকের

জানা গেছে, শনিবার জাঙ্গিপাড়া থেকে ফুরফুরার দিকে বিজেপির একটি মিছিল যাচ্ছিল। বোরহল মোড়ের কাছে কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতী সেই মিছিলে হামলা চালায়।বিজেপি প্রার্থীর অভিযোগ, তাঁকে হেনস্তা করা হয়েছে।

মিছিলে অশান্তি
নিজস্ব সংবাদদাতা, জাঙ্গিপাড়া
  • শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ ০৮:৪২

বিজেপির প্রার্থীকে দেখে ‘জয় বাংলা’ স্লোগান। শনিবার সন্ধ্যায় জাঙ্গিপাড়ার বিজেপি প্রার্থী প্রসেনজিৎ বাগ তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন। সেই সময় জাঙ্গিপাড়া থেকে ফুরফুরার দিকে যাচ্ছিলেন। অভিযোগ, জাঙ্গিপাড়া বোরহোল মোড়ের কাছে তার গাড়ি পৌঁছোলে তৃণমূলের একটি মিছিল থেকে গাড়ি ঘিরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়।

জানা গিয়েছে, শনিবার জাঙ্গিপাড়া থেকে ফুরফুরার শরিফের দিকে তৃণমূলের একটি মিছিল যাচ্ছিল। জাঙ্গিপাড়ার বিজেপি প্রার্থীর অভিযোগ বোরহল মোড়ের কাছে কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতী সেই হামলা চালায়। সেই সময় তিনি গাড়িতেই ছিলেন। বিজেপি প্রার্থীর অভিযোগ, তাঁকে হেনস্তা করা হয়েছে। প্রসেনজিৎ বাগ বলেন, “আমাকে গাড়ি থেকে নামিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। ওই সময় কোনও কোনো পুলিশ মোতায়েন ছিল না। পরে পুলিশ পৌঁছে বিজেপি প্রার্থীকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়।” ইতিমধ্যেই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে পুলিশকর্মী বিজেপি প্রার্থীকে বলছেন, আপনি দয়া করে এমন করবেন না। আমি আপনাকে সুরক্ষিত ভাবে বের করে নিয়ে যাচ্ছি।” পাল্টা প্রসেনজিৎ বলেন, “কই আমরা তো স্নেহাশিষ চক্রবর্তীর সময় এমন আচরণ করি না। তাহলে আমাকে দেখে এটা হবে কেন?”

যদিও অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন তৃণমূল। মলয় খাঁ বলেন, "সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। তৃনমূলের একটি মিছিল যাচ্ছিল সেসময় বিজেপি প্রার্থীর গাড়ি ঢুকে পরে।উনি জয়বাংলা স্লোগান শুনে গাড়ি থেকে নেমে সিন ক্রিয়েট করেন। আমাদের কর্মীরা কোনও খারাপ ব্যবহার করেনি।"


Share