IPS Transferred

অপসারিত ইন্দিরা মুখোপাধ্যায়, আরও ১২টি জেলার পুলিশের সুপার বদলিতে সিলমোহর নির্বাচন কমিশনের

জশপ্রীত সিংহকে কোচবিহারের পুলিশ সুপার করা হয়েছে। সূর্য়প্রতাপ যাদবকে বীরভূমের পুলিশ সুপার করা হয়েছে। রাকেশ সিংহকে ইসলামপুরের পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে। অংশুমান সাহাকে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার করা হয়েছে।

কলকাতা-সহ ১৩টি জেলায় পুলিশ সুপার বদল করল নির্বাচন কমিশন।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৬ ০২:০৯

অপসারিত কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ‍্যায়কে। সেই জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে ইল্লিয়াদ জগন্নাথ রাওকে। তিনি এতদিন ডেপুটি কমিশনার (ট্র্যাফিক) ছিলেন। বিরোধী রাজনৈতিক দলগুলি ইন্দিরা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছিল। এ বার তাঁকে সরিয়ে দেওয়া হল। নির্বাচন সংক্রান্ত কোনও কাজে তিনি থাকতে পারবেন না বলেও নির্দেশ দেওয়া হয়েছে।

ইন্দিরা মুখোপাধ্যায় ছাড়াও ১২ জন আইপিএস অফিসারকে বদলি করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, বারাসতের পুলিশ সুপার প্রিয়ব্রত রায়কে সরিয়ে দেওয়া হয়েছে। পুস্পাকে পাঠানো হয়েছে বারাসতের পুলিশ সুপার করে। পুস্পা এর আগে বিধাননগরের ডেপুটি কমিশনার ছিলেন। তার আগে রেল পুলিশের হাওড়ার সুপার ছিলেন।

অন‍্যদিকে কুমার সানি রাজকে হুগলি গ্রামীণের পুলিশ সুপার করা হয়েছে। তিনি এর আগে রাজ‍্য পুলিশের আইবিতে ছিলেন। বেলডাঙার অশান্তির ঘটনার সময় তিনি সেখানকার পুলিশ সুপার ছিলেন। তার পরেই তাঁকে সরিয়ে দেয় রাজ‍্য সরকার। হুগলির পুলিশ সুপার কামনাশীষ সেন ছিলেন। তাঁকে নির্বাচন সংক্রান্ত কোনও কাজে না রাখার জন‍্য রাজ‍্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে।

জঙ্গিপুরের পুলিশ সুপার হোসেন মেহেদি হাসানকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। সেই জায়গায় নতুন পুলিশ সুপার হয়েছেন সুরিন্দর সিংহ। সুরিন্দর এর আগে রাজ‍্য পুলিশের বাহিনীতে ছিলেন। পাপিয়া সুলতানাকে পশ্চিম মেদিনীপুরের জেলা পুলিশের সুপার পদে বদলি করেছে নির্বাচন কমিশন। তিনি এর আগে ব‍্যারাকপুরের এসবি-র ডিসি ছিলেন। সন্দেশখালি কান্ডের দশ সদস্যের তদন্তকারী দলেও ছিলেন। তার পরে হোমগার্ডে বদলি করা হয়।

জশপ্রীত সিংহকে কোচবিহারের পুলিশ সুপার করা হয়েছে। সূর্য়প্রতাপ যাদবকে বীরভূমের পুলিশ সুপার করা হয়েছে। রাকেশ সিংহকে ইসলামপুরের পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে। ঈশানী পালকে ডায়মন্ড হারবারের পুলিশ সুপার করা হয়েছে। শচীনকে মুর্শিদাবাদের পুলিশ সুপার করা হয়েছে। অলকানন্দা ভাওয়ালকে বসিরহাটের পুলিশ সুপার করা হয়েছে। অংশুমান সাহাকে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার করা হয়েছে। অনুপম সিংহকে মালদহের পুলিশ সুপার করা হয়েছে।


Share