Amit Shah

অঙ্গ-কলিঙ্গের পরে বঙ্গ চাই, অনুপ্রবেশকারী উৎখাত করে একক সংখ্যাগরিষ্ঠতা বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ

অমিত শাহ বলেন, “সিন্ডিকেট যাতে আপনার সম্পত্তি যাতে ছিনিয়ে না নেয়, তা নিয়েই এই নির্বাচন। বিনামূল্যে প্রতিটি ঘরে যাতে বিদ্যুৎ পৌঁছে যায়, এটা সেই বিশ্বাসের নির্বাচন। প্রতিটি বাড়িতে যাতে জল পৌঁছে যায়, এই নির্বাচন তারই জন‍্য।”

সাংবাদিক বৈঠক করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৬ ০৬:১৩

বিহারে এনডিএ সরকার করেছে। ওড়িশায় বিজেপি সরকার করেছে। ২০২৬-এ বিজেপির লক্ষ্য পশ্চিমবঙ্গ। শনিবার নিউ টাউনের একটি হোটেলে সাংবাদিক বৈঠকে বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার বিজেপি গঠন করবে বলেও দাবি কেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

নিউ টাউনের হোটেল থেকে আজ, শনিবার তৃণমূলের বিরুদ্ধে বিজেপির ‘চার্জশিট’ প্রকাশ করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার গভীর রাতে কলকাতায় এসেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ১৫ বছরের ‘অপশাসন’ নিয়ে একগুচ্ছ অভিযোগ প্রকাশ্যে আনা হচ্ছে এই ‘চার্জশিট’-এর মাধ্যমে।

এ দিন অমিত শাহ বলেন, ‘‘এই ভোট প্রাণনাশের ভয় থেকে মুক্তির ভোট, স্বাধীনতা চলে যাওয়ার ভয় থেকে মুক্তির ভোট, জনবিন‍্যাস পরিবর্তনের ভয় থেকে মুক্তির ভোট, সম্পত্তি ছিনিয়ে নেওয়ার ভয় থেকে মুক্তির ভোট, রোজগার চলে যাওয়ার ভয় থেকে মুক্তির ভোট। একগুচ্ছ ভরসার পক্ষে দাঁড়ানোর ভোট।’’

বিজেপি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গবাসী কী ভরসা পাবেন, তা-ও জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, “সিন্ডিকেট যাতে আপনার সম্পত্তি যাতে ছিনিয়ে না নেয়, তা নিয়েই এই নির্বাচন। বিনামূল্যে প্রতিটি ঘরে যাতে বিদ্যুৎ পৌঁছে যায়, এটা সেই বিশ্বাসের নির্বাচন। প্রতিটি বাড়িতে যাতে জল পৌঁছে যায়, এই নির্বাচন তারই জন‍্য।”

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, “অনুপ্রবেশকারী মুক্ত রাজ‍্যে বাঙালি সমাজ বানানোর জন্য এই নির্বাচন” রাজ‍্যে ভয়ের পরিবেশ তৈরি রয়েছে বলে একাধিক বার সরব হয়েছে বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, “ভয়ের পরিবেশ চলে যাওয়া মানে তৃণমূল চলে যাওয়া। ভয়ই হল রাজ্যের প্রধান সমস্যা।” তাঁর কথায়, বিজেপি এলেই তা মুক্ত করতে হবে।

শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, “দেশের অনেক রাজ্যে বিজেপি রয়েছে। সেখানে কেন্দ্রীয় সরকারের উন্নয়ন এগিয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গক সেই উন্নয়নে সামিল হতে চান।” এর পরেই শাহ জানান, অনেক দশক পরে ‘অঙ্গ-বঙ্গ-কলিঙ্গ’-এ বিজেপির সরকার হবে। আমরা বিহারে জিতেছি, প্রথম বার ওড়িশায় জিতেছি। এ বার বঙ্গেও জিতব।”


Share