TMC Leader Arrested

চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা আত্মসাৎ! পুলিশের জালে প্রাক্তন তৃণমূল নেতা স্বপন ঘোষ

চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে পাঁচ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে নদিয়ার কৃষ্ণনগর-১ ব্লকের প্রাক্তন তৃণমূল সভাপতি স্বপন ঘোষকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানার পুলিশ।

প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি স্বপন ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ।
নিজস্ব সংবাদদাতা, কৃষ্ণনগর
  • শেষ আপডেট: ২৯ জুন ২০২৬ ০৯:০৪

চাকরির প্রতিশ্রুতি দিয়ে টাকা আত্মসাতের অভিযোগ প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি স্বপন ঘোষ। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। নদিয়ার কৃষ্ণনগরে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে। রবিবার রাতে কোতোয়ালি থানার পুলিশ। তাঁকে গ্রেফতার করে। সোমবার সকাল ৮টা ৪৫ মিনিট নাগাদ ধৃতকে কৃষ্ণনগর জেলা ও দায়রা আদালতে তোলা হয়।

অভিযোগ, চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে স্বপন ঘোষ শিমুরালির এক যুবকের কাছ থেকে প্রায় পাঁচ লক্ষ টাকা নিয়েছিলেন। দীর্ঘদিন কেটে গেলেও চাকরি মেলেনি। টাকা ফেরত না পাওয়ায় ওই যুবক কৃষ্ণনগর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

পুলিশ সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। এরপর রবিবার হাসাডাঙ্গা এলাকা থেকে কৃষ্ণনগর-১ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি স্বপন ঘোষকে গ্রেফতার করা হয়।

সোমবার তাঁকে কৃষ্ণনগর জেলা ও দায়রা আদালতে পুলিশ পেশ করে। ঘটনার তদন্ত চলছে। অভিযোগের সঙ্গে আর কেউ জড়িত কি না, তদন্তকারীরা তাও খতিয়ে দেখছেন।


Share