Fire Incident

সিলিন্ডার বিস্ফোরণে পুড়ল গোটা বাড়ি! গুরুতর জখম তিনজন, হতাহতের কোন খবর নেই

ঘটনায় প্রথমে প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা করেন। তারপর খবর দেওয়া হয় দমকলে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন আয়ত্তে আনে। কিন্তু বাড়ির ভেতরে থাকা আসবাবপত্র-সহ অন্যান্য জিনিসে আগুন লেগে যায়।

দমকল বাহিনী আগুন নেভানোর চেষ্টা করছে।
নিজস্ব সংবাদদাতা, রানাঘাট
  • শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৫৩

অগ্নিকাণ্ডের জেরে পুড়ে ছাই গোটা বাড়ি। তার ওপর সিলিন্ডার বিস্ফোরণে বিপত্তি। ঘটনাটি ঘটেছে রানাঘাট পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের নাসরা পাড়ায়। ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার বাড়ির মালিক। যদিও হতাহতের কোনও খবর নেই। 

শনিবার রাত প্রায় ১০টা ২০ নাগাদ বাড়িতে আগুন লেগে যায়। ক্রমেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফলে বাড়িতে থাকা গ্যাস সিলিন্ডাটিও বিস্ফোরণ হয়। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা পাড়া। সেই সময় বাড়িতে তিনজন উপস্থিত ছিলেন। আগুন লাগার সঙ্গে সঙ্গে তারা বাড়ি থেকে বেরিয়ে আসেন। ওই তিনজন বাড়ির সদস্য গুরুতর জখম হয়েছেন। দমকল সূত্রের খবর, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।

ঘটনায় প্রথমে প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা করেন। তারপর খবর দেওয়া হয় দমকলে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু বাড়ির ভেতরে থাকা আসবাবপত্র-সহ অন্যান্য জিনিসে আগুন লেগে যায়। ঘটনাস্থলে রানাঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান আনন্দ দে এবং স্থানীয় কাউন্সিলর বিজন সরকার আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।


Share