Gazole Road Blockade

এসআইআর-এর নামে হয়রানির অভিযোগে গাজোলে পথ অবরোধ তৃণমূল কর্মীদের, দুর্ভোগে সাধারণ মানুষ

মালদহের গাজোলে এসআইআর-এর নামে হয়রানির অভিযোগ তুলে সাধারণ মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ ও ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। প্রায় তিন ঘণ্টা যান চলাচল ব্যাহত ও সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েন।

গাজোলে রাস্তা অবরোধ
নিজস্ব সংবাদদাতা, গাজোল
  • শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৬ ০৯:১০

এসআইআর-এর নামে হয়রানির অভিযোগ তুলে মালদহের গাজোলে বিক্ষোভ ও পথ অবরোধে সামিল হলেন সাধারণ মানুষ। সোমবার বেলা আনুমানিক একটা নাগাদ গাজোলের বিডিও অফিস সংলগ্ন ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে আন্দোলনে বসে তৃণমূল কর্মীরা। এর জেরে দীর্ঘ সময় ধরে যান চলাচল ব্যাহত হয়। চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

বিক্ষোভকারীদের অভিযোগ, গাজোল ব্লকের বৈড়গাছি ১ নম্বর অঞ্চল ও বৈড়গাছি ২ নম্বর অঞ্চলে এসআইআর-এর নামে বিভিন্ন ভাবে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। এই হয়রানি বন্ধের দাবিতেই তারা রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন। সূত্রের খবর, তাঁরা স্থানীয় তৃণমূল কর্মী।

প্রায় তিন ঘণ্টা ধরে চলা এই পথ অবরোধে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা স্পষ্ট জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কোনও ভাবেই তারা পথ অবরোধ তাঁরা তুলবেন না। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ।

নিত‍্যযাত্রীদের অভিযোগ, পুলিশের সামনেই দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ চলে। যাত্রীদের সুবিধা করতে বার বার বলা হলেও তারা সাড়া দেয়নি। অবরোধ উঠে না থাকায় যাত্রীরা চরম সমস্যায় পড়তে হয় তাঁদের।


Share