Arrest for shootout

গঙ্গারামপুরে তৃণমূলকর্মীকে লক্ষ্য করে গুলি, গ্রেফতার দুই অভিযুক্ত, পলাতক মূল অভিযুক্ত বাবু চৌধুরী

এই মামলার মূল অভিযুক্ত, গঙ্গারামপুর শহর তৃণমূলের এসসি/ওবিসি সেলের সভাপতি বাবু চৌধুরী এখনও পলাতক। তবে ঘটনায় জড়িত থাকার অভিযোগে মনোজ প্রসাদ জয়সওয়াল ও বিশ্বজিৎ কুন্ডু নামে দুই অভিযুক্তকে গঙ্গারামপুর থানার পুলিশ গ্রেফতার করেছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, গঙ্গারামপুর
  • শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৬ ০৩:২৮

গঙ্গারামপুরে তৃণমূলকর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। এই মামলার মূল অভিযুক্ত, গঙ্গারামপুর শহর তৃণমূলের এসসি/ওবিসি সেলের সভাপতি বাবু চৌধুরী এখনও পলাতক। তবে ঘটনায় জড়িত থাকার অভিযোগে মনোজ প্রসাদ জয়সওয়াল ও বিশ্বজিৎ কুন্ডু নামে দুই অভিযুক্তকে গঙ্গারামপুর থানার পুলিশ গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক শুভতোষ সরকার জানান, বাবু চৌধুরী ও আক্রান্ত তৃণমূলকর্মী শিবা চৌধুরীর মধ্যে ব্যবসায়িক দ্বন্দ্ব ছিল। সেই শত্রুতার জেরেই মঙ্গলবার গভীর রাতে গঙ্গারামপুর থানা সংলগ্ন এলাকায় শিবা চৌধুরীকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

ঘটনার পর আহত শিবা চৌধুরীর পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ এবং এরপর মনোজ প্রসাদ জয়সওয়াল ও গাড়িচালক বিশ্বজিৎ কুন্ডুকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, মূল অভিযুক্ত বাবু চৌধুরীর সন্ধানে একাধিক জায়গায় তল্লাশি চালানো হচ্ছে।


Share