TMC Infighting Erupts

কোন্নগরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, কাউন্সিলরকে বোমা মারার হুমকির অভিযোগ, ভাইরাল সিসিটিভি ফুটেজ

কোন্নগরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চরমে। কাউন্সিলরকে বোমা মারার হুমকির অভিযোগে চাঞ্চল্য, ভাইরাল সিসিটিভি। থানায় অভিযোগ, পাল্টা দাবি যুব নেতার। বিজেপির কটাক্ষ, ‘কাঠমানি’ দ্বন্দ্ব।

কোন্নগর পুরসভা
নিজস্ব সংবাদদাতা, কোন্নগর
  • শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২৬ ১০:১৯

কোন্নগরে তৃণমূল কংগ্রেসে ফের প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব। কোন্নগর পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা কোন্নগর শহর তৃণমূল যুব সভাপতি বিশ্বরূপ চক্রবর্তীর বিরুদ্ধে হুমকির অভিযোগ উঠেছে দলেরই এক যুব নেতার বিরুদ্ধে। অভিযুক্ত কোন্নগরের ১৯ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল নেতা দিপেন্দু ভট্টাচার্য।

অভিযোগ, দু’দিন আগে রাতে কাউন্সিলরের বাড়ির সামনে দিয়ে একটি চারচাকা গাড়ি যাওয়ার সময় অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং বোমা মারার হুমকি দেওয়া হয়। সেই সময় গাড়িতে দিপেন্দু ভট্টাচার্য ছিলেন বলেও দাবি কাউন্সিলরের। ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।

ঘটনায় আতঙ্কিত বিশ্বরূপ চক্রবর্তী উত্তরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাঁর হুঁশিয়ারি, দল উপযুক্ত ব্যবস্থা না নিলে তিনি দলের সমস্ত পদ থেকে ইস্তফা দেবেন।

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল যুব নেতা দিপেন্দু ভট্টাচার্য। তাঁর দাবি, অভিযোগ সত্য না মিথ্যা তা বিচার করবে প্রশাসন। উল্টে তাঁর অভিযোগ, কিছুদিন আগে কাউন্সিলরই তাঁর দলের কর্মীদের মারধর করেছিলেন।

এদিকে বিজেপির দাবি, ‘কাঠমানি’ নিয়েই তৃণমূলের অন্দরে এই গোষ্ঠীদ্বন্দ্ব। কোন্নগর পৌরসভার চেয়ারম্যান স্বপন দাস জানান, তৃণমূলের রাজত্বে তৃণমূলের কাউন্সিলরকে ‘মেরে ফেলবো’ বলা হলে দুঃখ পাওয়াটা স্বাভাবিক। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।


Share