MLA Byron Biswas

নিজের বাড়িতেই অগ্নিদগ্ধ বায়রন বিশ্বাস, গুরুতর জখম অবস্থায় ভর্তি মুর্শিদাবাদ মেডিকেলে

স্থানীয় সূত্রের খবর, শনিবার বেলার দিকে মুর্শিদাবাদের ধুলিয়ানের বাড়িতে আগুন লাগে। ওই বাড়ির এক তলায় আগুন লাগে। সেই সময় বায়রন সেখানেই ছিলেন। ফলে তিনি অগ্নিদগ্ধ হয়েছেন।

নিজের বাড়িতেই অগ্নিদগ্ধ সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস।
নিজস্ব সংবাদদাতা, সাগরদিঘি
  • শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৬ ০২:১৯

নিজের বাড়িতেই অগ্নিদগ্ধ সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস।

স্থানীয় সূত্রের খবর, শনিবার সকাল ১০টার পরে মুর্শিদাবাদের ধুলিয়ানের বাড়িতে আগুন লাগে। ওই বাড়ির এক তলায় আগুন লাগে। সেই সময় বায়রন সেখানেই ছিলেন। ফলে তিনি অগ্নিদগ্ধ হয়েছেন। গণতন্ত্রিক তৃণমূল কংগ্রেসের বিধায়ক বায়রন বিশ্বাস।

জানা গিয়েছে, তাঁকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে মুর্শিদাবাদ মেডিকেল স্থানান্তরিত করা হয়েছে। তাঁর শারীরিকের একাধিক অঙ্গে গুরুতর আঘাত লেগেছে।

কীভাবে এই ঘটনা ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। পারিবারিক অশান্তির কারণে এই ঘটনা ঘটতে পারে বলে অনুমান করা হচ্ছে। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছেছে। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। ধুলিয়ানের বাড়ির বাইরে ভিড় জমেছে।

ঘটনার পরে রাজ‍্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাইরনের জখম হওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তিনি খবর নেওয়ার চেষ্টা করছেন।

গত ২০২৩ সালের মার্চ মাসে সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে কংগ্রেসের টিকিটে লড়েছিলেন বাইরন। সে বার তৃণমূল প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে ২২ হাজার ৯৮০ ভোটে হারিয়ে প্রথম বার বিধায়ক হন। তবে ফলপ্রকাশের কয়েক মাসের মধ্যেই তিনি তৃণমূলে চলে যান। তখন বিধানসভার নথিতে বাইরন ছিলেন কংগ্রেসেরই বিধায়ক।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বাইরনকে তৃণমূল টিকিট দেয়। কিন্তু প্রথম দফা ভোটের আগে আগে বাইরন জানান, তিনি কংগ্রেসের সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ করেছেন। এ-ও বলেন, অধীর চৌধুরী তাঁর ‘গুরুদেব’। আবার এমনও বলেন যে, তিনি সাগরদিঘিতে তিনি হারছেন। আশপাশের আরও কয়েকটি আসনের তৃণমূল প্রার্থীরাও পরাজিত হবেন। পরে আবার সেই বক্তব্য নিজেই খণ্ডন করেন। কিন্তু ধুলিয়ানের বুথে নিজের ভোটটাই দিতে পারেননি বাইরন। অভিযোগ, তিনি ভোট দিতে গেলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা বাধা দেন। শেষমেশ অবশ্য সাগরদিঘির বিজেপি প্রার্থীকে প্রায় ৩৪ হাজারেরও বেশি ভোটে হারিয়ে তৃণমূল প্রার্থী বাইরন জেতেন। তবে জয়ের পরে তিনি কালীঘাট শিবিরের সঙ্গে দূরত্ব তৈরি করেন। যোগ দেন ঋতব্রত তৃণমূলের শিবিরে। নানা সময়ে মুখ্যমন্ত্রী শুভেন্দুর ভূয়সী প্রশংসা করতে শোনা যায় বিরোধী ওই বিধায়ককে।


Share