Supreme Court

পুরভোটের আগে বড় আশ্বাস সুপ্রিম কোর্টের! এসআইআর-এ বাদ পড়া ভোটারদের নাম তোলার আবেদনে অগ্রাধিকার, ২৯ অক্টোবরের মধ্যে শুনানির সম্ভাবনা

সে ক্ষেত্রে ফের এত মানুষ ভোটাধিকার প্রয়োগের অধিকার থেকে বঞ্চিত হবেন। এর আগে দু’বার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে, তা-ও উল্লেখ করেন আইনজীবী।

সুপ্রিম কোর্ট।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৬ ০৯:৩৫

রাজ্যে পুরসভা নির্বাচন দোরগোড়ায়। কিন্তু এখনও পর্যন্ত এসআইআর প্রক্রিয়ায় অনেক ভোটারের নামই ট্রাইবুনালে বিবেচনাধীন। এই নামগুলি দ্রুত নিষ্পত্তি না হলে তাঁরা পুরভোট দেওয়ার অধিকার পাবেন না। সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে, তাঁরা বিষয়টি নিয়ে অবগত রয়েছেন। যে সমস্ত এলাকায় পুরভোট আসন্ন সেসমস্ত এলাকায় বাদ পড়া ভোটারদের অগ্রাধিকার দেওয়া হবে। আগামী ২৯ অক্টোবরের মধ্যে সুপ্রিম কোর্ট এই মামলা শুনতে পারে।

রাজ্যের এসআইআর সংক্রান্ত মামলার দ্রুত শুনানি চেয়ে আইনজীবী গোপালশঙ্কর নারায়ণ শুক্রবার সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। তাঁর বক্তব্য, নভেম্বর মাসে পুরসভাগুলিতে নির্বাচন রয়েছে। শুধু কলকাতা ও হাওড়াতেই ১ লক্ষ ৭০ হাজার ভোটারের আবেদন ট্রাইবুনালে বিচারাধীন। দ্রুত এই মামলা শীর্ষ আদালতে শোনা না হলে ট্রাইবুনাল আবেদনগুলির নিষ্পত্তির জন্য পর্যাপ্ত সময় পাবে না। সে ক্ষেত্রে ফের এত মানুষ ভোটাধিকার প্রয়োগের অধিকার থেকে বঞ্চিত হবেন। এর আগে দু’বার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে, তা-ও উল্লেখ করেন আইনজীবী।

এ বিষয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত মিশ্র জানিয়েছেন, রাজ্যে পুরভোট আসন্ন এবং এখনও অধিকাংশ আবেদন ট্রাইবুনালে বিচারাধীন সেটি নিয়ে তিনি অবগত রয়েছেন। ট্রাইবুনালে বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা চলছে। কোনও একটি সমাধানসূত্র নিশ্চয়ই বেরিয়ে আসবে। যে সমস্ত এলাকায় সামনে নির্বাচন, নাম অন্তর্ভুক্তির ক্ষেত্রে সেখানকার বাদ পড়া ভোটারদের অগ্রাধিকার দেওয়া হবে। তাঁদের আবেদনই আগে শোনা হবে।

আগামী সপ্তাহের শুক্রবার শীর্ষ আদালতের তালিকায় পশ্চিমবঙ্গের নিবিড় সংশোধনের তালিকায় মামলাটি রাখা হতে পারে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সূর্যকান্ত মিশ্র।সে দিন যদি সম্ভব না হয় তাহলে ২৯ অক্টোবর শীর্ষ আদালত ওই মামলা শুনবে। নির্বাচন কমিশন এখনও পুরভোটের দিনক্ষণ ঘোষণা করেনি। তবে পুজোর পর নভেম্বরের শেষ সপ্তাহে ভোট হতে পারে কলকাতা, হাওড়া-সহ রাজ্যের একাধিক পুরসভায়। ডিসেম্বরের শুরুতে হতে পারে ভোটগণনা।

এসআইআর-এর কারণে যে সমস্ত ভোটারের নাম বাদ পড়েছিল, তাঁদের অনেকেই ট্রাইবুনালে আবেদন জানিয়েছেন। বিধানসভা নির্বাচনে তাঁরা ভোট দিতে পারেননি। নন্দীগ্রাম এবং রেজিনগরের উপনির্বাচনেও এই কারণে অনেকে বঞ্চিত হয়েছেন। সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছিলেন, এটা স্রেফ উপনির্বাচন। মামলার দ্রুত শুনানি সম্ভব নয়। তালিকা অনুযায়ী মামলা শোনা হবে। এ বার পুরভোটের কথা উল্লেখ করে সুপ্রিম কোর্টে এসআইআর মামলার দ্রুত শুনানির আবেদন জানানো হলে বাদ পড়া ভোটারদের অগ্রাধিকারের আশ্বাস দিলেন প্রধান বিচারপতি।

ভোটার তালিকায় নিবিড় সংশোধনের কারণে যে সমস্ত ভোটারের নাম বাদ পড়েছিল, তাঁদের প্রায় প্রত্যেকেই শুনানির জন্য ট্রাইবুনালে আবেদন জানিয়েছেন। বিধানসভা নির্বাচনে তাঁরা ভোট দিতে পারেননি। নন্দীগ্রাম এবং রেজিনগরের উপনির্বাচনেও এই কারণে অনেকে বঞ্চিত হয়েছেন। সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছিলেন, এটা স্রেফ উপনির্বাচন। মামলার দ্রুত শুনানি সম্ভব নয়। তালিকা অনুযায়ী মামলা শোনা হবে। এ বার পুরভোটের কথা উল্লেখ করে সুপ্রিম কোর্টে এসআইআর মামলার দ্রুত শুনানির আবেদন জানানো হলে বাদ পড়া ভোটারদের অগ্রাধিকারের আশ্বাস দিলেন প্রধান বিচারপতি।


Share