Rahul Banerjee

শুটিং করার জন‍্য অনুমতি ছিল না, অভিনেতা রাহুলের জলে তলিয়ে যাওয়ার ঘটনায় জানাল ওড়িশা পুলিশ

রবিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে দীঘা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা রাহুলকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

রাহুল অরুণোদয় বন্দোপাধ্যায়
নিজস্ব সংবাদদাতা, দিঘা
  • শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ১১:৩৬

শুটিং শেষে জলে নেমে তলিয়ে গিয়েছিলেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তালসারির যেখানে শুটিং হচ্ছিল, তার জন‍্য পুলিশের কাছ থেকে অনুমতি নেওয়া হয়নি। ঘটনার পরে এমনটাই জানিয়েছে ওড়িশার পুলিশ।

শুটিং করার নিরাপত্তা নিয়ে উঠছে। বাংলা সিরিয়ালের প্রোডাকশন ম্যানেজারকে প্রশ্ন করা হলে তিনি দাবি করেন সেখানে নিরাপত্তায় ত্রুটি ছিল। তবে সামনেই বোট থাকায় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে উদ্ধার করতে সময় লাগেনি। তবে ওড়িশার বালাসোরের পুলিশ সুপার জানিয়েছেন, যেখানে দুর্ঘটনা ঘটেছে, সেখানে জলে নেমে শুটিং করার কোনও অনুমতি ছিল না। পুলিশের কাছে কোনও অনুমতি নেয়নি তাঁরা। সেখানে যে দুর্ঘটনা ঘটেছে, তার গোটাটাই তাঁরা দিঘা থানার কাছ থেকে জানতে পেরেছেন।

ঘটনার পরে রাহুলের দেহ দীঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে নিয়ে এসে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মৃতদেহ তমলুক হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার দুপুরে দেহের ময়নাতদন্ত হবে বলে জানিয়েছে পূর্ব মেদিনীপুরের জেলা পুলিশের সুপার।

উল্লেখ্য, গতকাল সন্ধ্যায় দীঘা সংলগ্ন তালসারির সমুদ্রে তলিয়ে গিয়ে মৃত্যু হয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। জানা গিয়েছে, বিকেল পাঁচটা নাগাদ ৪৩ বছর বয়সী অভিনেতা শুটিং শেষে সমুদ্রে স্নান করতে গিয়েছিলেন। সেই সময় বিপত্তি ঘটে। জলে তলিয়ে যান রাহুল। প্রত্যক্ষদর্শীদের দাবি, অভিনেতা রাহুল বন্দোপাধ্যায় সমুদ্রের অনেকটা গভীরে চলে গিয়েছিলেন। ওই এলাকায় বালুচরের উপস্থিতি ছিল। আর সেখানে পড়েই তিনি জলে তলিয়ে যান। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে শেষরক্ষা হয়নি।


Share