Child Body Recovery

নবদ্বীপে গঙ্গার পাড় থেকে সাত মাসের শিশুকন্যার মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য নদিয়ায়

নবদ্বীপের ইদ্রাকপুর গঙ্গার পাড় থেকে উদ্ধার সাত মাসের এক শিশুকন্যার মৃতদেহ। স্থানীয়রা প্রথম দেখতে পান।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, নবদ্বীপ
  • শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৬ ১২:৪১

গঙ্গার পাড় থেকে উদ্ধার হল সাত মাসের এক শিশুকন্যার মৃতদেহ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার নবদ্বীপের ইদ্রাকপুর গঙ্গার পাড় এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার গঙ্গার পাড়ে জল কতটা বেড়েছে, তা দেখতে গিয়েছিলেন এক স্থানীয় বাসিন্দা। সেই সময় তাঁর নজরে আসে পাড়ের কাছে পড়ে রয়েছে একটি শিশুর দেহ। কাছে গিয়ে দেখা যায়, সেটি একটি কন্যাসন্তানের দেহ। শিশুটির বয়স আনুমানিক সাত মাস বলে জানা গিয়েছে। এরপর স্থানীয় বাসিন্দারা ঘটনাটি নবদ্বীপ থানায় জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। শিশুটির দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয়।

তবে কীভাবে ওই শিশুর মৃত্যু হল, কে বা কারা তাকে গঙ্গার পাড়ে ফেলে রেখে গেল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। শিশুটির পরিচয় জানারও চেষ্টা চলছে।


Share