Accident

নবান্ন সংলগ্ন ব্রিজে আচমকা ভেঙে পড়ে ট্রাফিক সিগনাল পোস্ট! ব্যাহত যান চলাচল,

দুর্যোগের কারণে সিগন্যাল পোস্টের ভিত্তি দুর্বল হয়ে গিয়েছিল বলে প্রাথমিক অনুমান পুলিশের। তবে স্বস্তির বিষয়, কোনও বড় দুর্ঘটনা ঘটেনি। নবান্নের মতো গুরুত্বপূর্ণ এলাকার কাছে সিগন্যাল পোস্ট ভেঙে পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

দুর্যোগের ফলে ভেঙে পড়েছে সিগন্যাল পোস্টm
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ০৯:৪৯

বৃহস্পতিবার নবান্ন সংলগ্ন ব্রিজের উপর আচমকা ভেঙে পড়ল ট্র্যাফিকের সিগন্যাল পোস্ট। যার জেরে ব্যাপক যানজট হয়েছে ওই এলাকায়। গত কয়েক দিনের প্রাকৃতিক দুর্যোগের জেরে এই ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। নবান্ন থেকে শালিমার স্টেশনের দিকে যাওয়ার পথেই এই পোস্ট ভেঙে পড়েছে। যার ফলে ওই রাস্তায় ব্যাপক যানজট তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোন কর্তব্যরত ট্র্যাফিক পুলিশ কর্মীরা। তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।

সূত্রের খবর, বৃহস্পতিবার দুপুর প্রায় দু'টো পর্যন্ত ব্রিজের উপর সিগন্যাল পোস্ট ভেঙে পড়ে থাকতে দেখা গিয়েছে। যার জেরে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। আপাতত নিরাপত্তার কারণে পুলিশ ওই রাস্তায় যান চলাচল সাময়িক ভাবে বন্ধ করে দিয়েছে।

শালিমারগামী গাড়িগুলিকে আন্দুল রোডের দিকে ঘুরিয়ে দেওয়া হয়। এর ফলে আশপাশের রাস্তাগুলিতে গাড়ির চাপ অনেকটাই বেড়ে যায়। পুলিশ ও প্রশাসনের কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা পরিষ্কারের চেষ্টা করে। পুলিশের তরফে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিকল্প রাস্তা ব্যবহারের পরামর্শ দেওয়া হয়।

দুর্যোগের কারণে সিগন্যাল পোস্টের ভিত্তি দুর্বল হয়ে গিয়েছিল বলে প্রাথমিক অনুমান পুলিশের। তবে স্বস্তির বিষয়, কোনও বড় দুর্ঘটনা ঘটেনি। নবান্নের মতো গুরুত্বপূর্ণ এলাকার কাছে সিগন্যাল পোস্ট ভেঙে পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।


Share