Chandra Nath Rath Murder Case

বিহার এবং উত্তরপ্রদেশে পুলিশের অভিযান, চন্দ্রনাথ রথ হত‍্যাকান্ডে গ্রেফতার তিনজন, আনা হচ্ছে কলকাতায়

গত বুধবার রাত ১০টা থেকে ১০টা ১৫ মিনিটের মধ্যে বাড়ির ৫০ মিটারের মধ্যেই কাছেই নৃশংস ভাবে খুন হয়েছেন শুভেন্দুর আপ্তসহায়ক। মাঝরাস্তায় শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের গাড়ি থামিয়ে গুলি করে হত‍্যা করা হয়।

চন্দ্রনাথ রথ নিহত।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১১ মে ২০২৬ ১১:৩৭

শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে খুনের ঘটনায় অবশেষে গ্রেফতার তিন জনকে গ্রেফতার করল পুলিশ। বিহার এবং উত্তরপ্রদেশে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়েছে। ধৃতদের গ্রেফতার করে কলকাতায় নিয়ে আসা হচ্ছে। ধৃতদের মধ্যে একজন শুটার রয়েছে বলে জানা গিয়েছে।

ধৃতদের নাম ময়ঙ্করাজ মিশ্র, ভিকি মৌর্য এবং রাজ সিংহ। রাজ সিংহকে উত্তরপ্রদেশের বালিয়া থেকে গ্রেফতার করা হয়েছে। ময়ঙ্ক এবং ভিকিকে বিহারের বক্সার থেকে গ্রেফতার করা হয়েছে। শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে বিহার এবং উত্তরপ্রদেশ পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালায় সাত সদস্যের বিশেষ তদন্তকারী দল। সোমবার সকালে ধৃতদের পাকড়াও করে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয়। তার পরে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রের খবর, ধৃতদের কলকাতায় নিয়ে আসা হচ্ছে। সোমবার তাদের  আদালতে হাজির করানো হবে।

কয়েক দিন আগে মুখ‍্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করে দুষ্কৃতীরা। তার পরে একটি নিশান মাইক্রা গাড়ি বাজেয়াপ্ত করা হয়। পরে দু’টি বাইক বাজেয়াপ্ত করে। তিনটি গাড়িতে যে নম্বর প্লেট লাগানো ছিল তা ভুয়ো ছিল বলে জানতে পেরেছে পুলিশ। একটি মোটরবাইক চুরির বলেও জানতে পেরেছিল পুলিশ।

পুলিশ তদন্তে নেমে বিভিন্ন এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে। তা বিশ্লেষণ করে জানতে পারে, যে নিশান মাইক্রা গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছিল তা শহরের রাজচন্দ্রপুর টোল প্লাজা হয়ে প্রবেশ করে। সেখানে ফাস্টট‍্যাগের মাধ‍্যমে টোলের টাকা মেটানো হয়েছিল। সেই ফাস্টট‍্যাগের ইউপিআইয়ের লেনদেন খতিয়ে দেখার পরে এদের চিহ্নিত করা হয় বলে মনে করা হচ্ছে।

গত বুধবার রাত ১০টা থেকে ১০টা ১৫ মিনিটের মধ্যে বাড়ির ৫০ মিটারের মধ্যেই কাছেই নৃশংস ভাবে খুন হয়েছেন শুভেন্দুর আপ্তসহায়ক। মাঝরাস্তায় শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের গাড়ি থামিয়ে গুলি করে হত‍্যা করা হয়েছে। চন্দ্রনাথ বাড়ির যাওয়ার সময়েই তাঁর ওপর অতর্কিত হামলা হয়। গুলি চালানোর ছবিও সিসি ক্যামেরায় ধরা পড়েছে। গাড়ির মধ্যেই প্রাণ হারান চন্দ্রনাথ রথ। তিনটি গাড়ি বাজেয়াপ্ত হলেও এখনও একটি গাড়ি বাজেয়াপ্ত করা সম্ভব হয়নি। ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ।


Share