Suvendu Adhikari

দিনভর খোলা থাকবে দোকান-রেস্তোরাঁ, অনুমতি দেবে রাজ্য সরকার, বাজেটে ঘোষণা অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের

রাজ্য সরকার বাজেটে প্রস্তাব দিয়েছে, শ্রীঘ্রই দোকান, রেস্তোরাঁ, অফিস ২৪ ঘন্টা খোলা রাখার অনুমতি দেওয়া হবে। এর ফলে কর্মসংস্থান আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। বাণিজ‍্যের পরিবেশ তৈরি করতেই এই সিদ্ধান্ত নিতে চলেছে বলে রাজ‍্য দাবি করেছে।

২৪ ঘন্টাই খোলা রাখা যাবে দোকান, রেস্তোরাঁ এবং অফিস।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২২ জুন ২০২৬ ১০:৫৭

২৪ ঘন্টাই খোলা রাখা যাবে দোকান, রেস্তোরাঁ এবং অফিস। সোমবার রাজ‍্যের প্রথম বিজেপি নেতৃত্বাধীন সরকার বাজেট পেশ করেছে। আর প্রথম বাজেটেই রাজ‍্যের ছোট উদ‍্যোগীদের ব‍্যবসার জন‍্য আরও সুবিধা করে দিল রাজ‍্য সরকার। রাজ্য সরকার বাজেটে প্রস্তাব দিয়েছে, শ্রীঘ্রই দোকান, রেস্তোরাঁ, অফিস ২৪ ঘন্টা খোলা রাখার অনুমতি দেওয়া হবে। এর ফলে কর্মসংস্থান আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। বাণিজ‍্যের পরিবেশ তৈরি করতেই এই সিদ্ধান্ত নিতে চলেছে বলে রাজ‍্য দাবি করেছে।

ওয়েস্ট বেঙ্গল শপস অ্যান্ড এস্টাবলিসমেন্ট আইন ১৯৬৩ অনুযায়ী, দোকান খুলে রাখার নির্দিষ্ট সময়সীমা বাধা ছিল। রাজ‍্য সরকার মনে করছে, এই আইনের ফলে রাজ‍্যে ব্যবসার পরিসরে অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। যা বাণিজ্যিক পরিকাঠামোকে পুরোপুরি ব্যবহারের সুযোগ দেয় না। ফলে দোকানির আয়, কর্মসংস্থানের সুযোগ ও সংশ্লিষ্ট শিল্প ক্ষেত্রে উৎপাদনশীলতা ক্ষতিগ্রস্ত হয়। এ বার সেই আইনের ক্ষেত্রেই বদল আনতে চলেছে রাজ‍্য সরকার।

রাজ‍্য সরকার মনে করছে,  ২৪ ঘণ্টা দোকান, রেস্তোঁরা, অফিস খোলা রাখলে রাজ্যে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি হবে। এই বিষয়ে অন্যান্য রাজ‍্যের সরকারের কাছ অভিজ্ঞতাও নেওয়া হয়েছে। এর পরেই রাজ‍্য সরকার ‘পাইলট প্রোজেক্ট’ শুরু করার পথে হাঁটতে চলেছে। দোকান, রেস্তোঁরা, অফিসের পাশাপাশি লজিস্টিক পরিষেবা ও হসপিটালিটি প্রতিষ্ঠানকেও এই ২৪ ঘণ্টা খোলা রাখার অনুমতি দেওয়া হবে বলে জানা গিয়েছে।

রাজ‍্য সরকার এ-ও মনে করছে, ২৪ ঘন্টা দোকান, রেস্তোরাঁ, অফিস, লজিস্টিক হাব এবং হসপিটালিটি পরিষেবা চালু থাকলে তিনটি শিফটের জন্য কর্মী নিয়োগ হবে। এর ফলে বিক্রি যেমন বাড়বে তেমনি কর্মসংস্থানও বৃদ্ধি পাবে। তবে শ্রম সুরক্ষা নীতি যাতে কোনও ভাবেই লঙ্ঘন না হয় তার দিকেও নজর দেবে রাজ‍্য সরকার। এর ফলে সরকারের কোষাগারে রাজস্বও জমা পড়বে। রাজ‍্যের ধুঁকতে থাকা অর্থনীতি ঘুরে দাঁড়াবে।

বর্তমানে কেবল কলকাতা ও কলকাতার মতো বড় শহরে এই ২৪ ঘণ্টা দোকান, রেস্তোঁরা, অফিস, লজিস্টিক পরিষেবা ও হসপিটালিটি প্রতিষ্ঠানকে খোলা রাখার অনুমতি দেওয়া হবে বলে জানা গিয়েছে। তবে পরীক্ষামূলক ভাবে পাইলট প্রোজক্ট হিসাবেই এই ২৪ ঘণ্টার পরিষেবা আনা হবে।

দীর্ঘদিন ধরে এই আইনের পরিবর্তন করতে চায়নি কমিউনিস্ট শাসকেরা। বিরোধীরা বলেন, তাঁদের নিজেদের স্বার্থসিদ্ধির জন‍্যই তা করতে দেওয়া হয়নি। শহরাঞ্চলে ২৪ ঘন্টা ব‍্যবসা চললে সরকারের যেমন রাজস্ব আদায় হবে তেমনি কর্মসংস্থান বাড়বে।


Share