Mamata Banerjee

প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখে ‘চোর চোর’ স্লোগান, হাই কোর্টে মমতার ‘নাটক’ ঘিরে সরগরম রাজ্য রাজনীতি

রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, "আমার অনেক কাজ জানেন তো। এই সব প্রশ্নের উত্তর দেওয়ার মতো সময় নেই। আর এ গুলি নিয়ে আমি ভাবিও না।”

হাই কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ‘চোর’ স্লোগান।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ০২:৩১

ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টে মামলা লড়তে গিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালো কোর্ট পরে আদালতে প্রবেশ করেন। সেখান থেকে বেরোনোর সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ‘চোর চোর’ স্লোগান দেওয়া হয়। বৃহস্পতিবার সকালে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ‘নাটক’ ঘিরে কার্যত সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি।

ভোট পরবর্তী হিংসায় তৃণমূলের কর্মীরা আক্রান্ত হচ্ছেন এমন অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের হয়েছে। সেই মামলা লড়তে মমতা বন্দ্যোপাধ্যায় কালো কোর্ট পরে কলকাতা হাই কোর্টে প্রবেশ করেন। আইনজীবী হিসেবে সওয়াল করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুনানি শেষে আদালত থেকে বেরিয়ে গেলেন তৃণমূলনেত্রী। সেই সময় তাঁকে দেখে  আইজীবীরা 'চোর চোর' স্লোগান দেয়। ভিড় ঠেলে কোনও রকমে এগিয়ে যান মমতা। গাড়িতে ওঠেন।

এমন পরিস্থিতিতে আবার কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির কাছে যান। প্রধান বিচারপতি সুজয় পালের কাছে পৌঁছে মমতা বলেন, "বাইরের অবস্থাটা দেখুন। কী হচ্ছে! এখান থেকে বেরনোই মুশকিল।" তার পরে প্রধান বিচারপতি সুজয় পাল আইনজীবীদের অনুরোধ করেন।

কিন্তু নীচের তলার এজলাসের সামনে আসতে আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে ভিড় ঘিরে ধরে। আবার ‘চোর চোর’ স্লোগান শুরু হয়। আদালতের মূল ফটক পর্যন্ত মমতাকে পৌঁছে দিতে হিমশিম খেতে হয় পুলিশকে। এমনকী, গাড়িতে ওঠার সময়ও সমস্যায় পড়েন মমতা। অবশেষে পুলিশের হস্তক্ষেপে তাঁকে গাড়িতে চাপিয়ে বের করা হয়। 

এই ঘটনা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, "আমার অনেক কাজ জানেন তো। এই সব প্রশ্নের উত্তর দেওয়ার মতো সময় নেই। আর এ গুলি নিয়ে আমি ভাবিও না।”

এর আগেও এসআইআর মামলায় সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল করেছিলেন। সেই মামলাতেও তাঁকে ভর্ৎসিত হতে হয়েছিল। এ দিনের ঘটনাকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘নাটক’ বলে কটাক্ষ করছেন কেউ কেই। আর প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘নাটক’ নিয়েই কার্যত সরগরম রাজ্য রাজনীতি।


Share