Kolkata Metro

শনিবারের পরে সোমবার, আবার মেট্রো লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা, বেশ খানিকক্ষণ বন্ধ থাকার পরে চালু হল পরিষেবা

এর আগে শনিবারেও এক মহিলা কালীঘাট মেট্রো স্টেশন আত্মহত্যার চেষ্টা করেন। যদিও মহিলাকে গুরুতর অবস্থায় উদ্ধার করা গিয়েছিল। হাসপাতাল সূত্রের খবর ছিল মহিলার অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক। যদিও নিত্যদিনের এই ঘটনায় যাত্রীদের মধ্যে হবে ক্ষোভের হয়েছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৬ ১২:৫৩

শনিবারের পর ফের সোমবার ব্লু লাইন মেট্রোতে আত্মহত্যার চেষ্টা। আপাতত ভাঙ্গা পথে চলছে মেট্রো। অন্যদিকে সপ্তাহে প্রথম কাজের দিনে চূড়ান্ত ভোগান্তিতে অফিস যাত্রী থেকে শুরু করে অন্যান্য যাত্রীরা। 

সোমবার বেলা পৌনে ১২টা নাগাত মহাত্মা গান্ধী মেট্রো স্টেশনে এক যাত্রী আত্মহত্যার চেষ্টা করে। ফলে প্রায় ২০ মিনিট ভাঙ্গা পথে মেট্রো চালাতে হয়। এই সময় ময়দান থেকে শহীদ ক্ষুদিরাম ও দমদম স্টেশন থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত পরিষেবা দেওয়া হচ্ছিল। মেট্রো কর্তৃপক্ষ তড়িঘড়ি ওই ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা করেন। 

এর পর প্রায় ২০ মিনিটের চেষ্টায় ওই ব্যক্তিকে উদ্ধার করা যায়। কিন্তু সপ্তাহের প্রথম দিনেই এই ঘটনায় যাত্রীদের মধ্যে যথেষ্ট অসন্তোষ ছড়িয়ে পড়ে। এক যাত্রী বলেন, ‘এই লাইনে মেট্রোতে এটি নিত্য দিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে।’

Share