Mamata Banerjee

মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে ছুরি দিয়ে হামলার অভিযোগ মহিলা সিভিক ভলান্টিয়ারের কালিঘাট থানায় মামলা নথিভুক্ত করার আর্জি দোলা সেনের

মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ছুরি দিয়ে হামলার অভিযোগে তন্নিষ্ঠা সাহার বিরুদ্ধে কালিঘাট থানায় মামলা দায়েরের আর্জি জানালেন দোলা সেন। অভিযুক্ত মহিলা সিভিক ভলান্টিয়ার বলে দাবি তাঁর।

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে হামলার অভিযোগ।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২৬ ০৯:১৫

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ছুরি দিয়ে আক্রমণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় তন্নিষ্ঠা সাহা নামে এক মহিলার বিরুদ্ধে অভিযোগ তুলে কালিঘাট থানায় লিখিত ভাবে অভিযোগ জানিয়েছন দোলা সেন। তাঁকে আটক করা হয়েছে বলে সূত্রের পরে।

সূত্রের খবর, মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে হামলা করা হয়েছে বলে দাবি করা হয়েছিল। দলীয় কর্মীদের বক্তব্য, মমতা বাড়ির সামনে কালীঘাট মিলন সঙ্ঘের পুজো উদ্বোধন করতে যাচ্ছিলেন। সেই সময় ভিড়ের মধ্যে এক মহিলা দলীয় কর্মী হিসেবে ঢুকে পড়েন বলে অভিযোগ। তার পরেই মমতার ওপরে হামলা চালানো হয় বলে দাবি। তার হাতে ছুরি ছিল। সেই ছুরি দিয়েও হামলা চালায় বলে অভিযোগ।

অভিযুক্ত মহিলার নাম তন্নিষ্ঠা সাহা। তিনি পেশায় সিভিক ভলান্টিয়ার বলে দাবি করেছেন দোলা সেন। কালীঘাট থানায় একটি ই-মেল করে বিষটি জানিয়েছেন। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৭৩ নম্বর ধারায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করার দাবি জানিয়েছেন।

তন্নিষ্ঠাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পিছনে থাকা দলীয় কর্মীরা তাঁকে ধরে ফেলে বলে দাবি করা হয়েছে। তাঁকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। এই বিষয়ে কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ) কুনাল আগরওয়ালকে মেসেজ করা হলে তিনি কিছু বলেননি। বিষয়টি নিয়ে ডেপুটি কমিশনার (দক্ষিণ) রাহুল দে-কে মেসেজ করা হলেও তিনিও কিছু জানাননি।


Share