Metro Railway

বাঁচবে বিদ্যুৎ, হবে কোটি টাকার সাশ্রয়, বিদ‍্যুৎ বিভ্রাট হলেও সমস‍্যা হবে না যাত্রীদের, নতুন ব‍্যবস্থা চালু করতে চলেছে মেট্রো রেল ব‍্যটারি

মেট্রো রেলের জেনারেল ম্যানেজার শুভ্রাংশুশেখর মিশ্র বলেন, "এটিই ভারতের প্রথম মেট্রো গ্রিড। এটি ব্লু-লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত এই গ্রিডের সাহায্যে বৈদ্যুতিন সংযোগ দেওয়া সম্ভব। মঙ্গলবার পর্যন্ত দমদম মেট্রো স্টেশন থেকে নেতাজি সুভাষ মেট্রো স্টেশন পর্যন্ত বিজ্ঞানসম্মত ভাবে বহুবার পরীক্ষা করা হয়েছে।"

সোলার গ্রিডের উদ্বোধন করলেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজারের শুভ্রাংশুশেখর মিশ্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১৫

চালু হল মেট্রোর প্রথম 'পাওয়ার গ্রিড'। এ বার থেকে টার্নেলের ভিতরে আচমকা বিদ্যুৎ বিভ্রাট হলেও চালু থাকবে পরিষেবা। এমন পরিস্থিতিতে ট‍্যানেলে যাত্রীদের ভোগান্তি অনেকটাই কমবে। বুধবার রাইটস-এর দফতর আনুষ্ঠানিক ভাবে এটি উদ্বোধন করা হয়।

অতীতে ট‍্যানেলের ম‍ধ‍্যে একাধিক বার বিদ‍্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটেছে। তা থেকে পুরোপুরি মুক্তি পেতে চলেছে মেট্রো রেল। মেট্রো রেল জানিয়েছে, এ বার থেকে মেট্রো ট‍্যানেলের ভিতর হঠাৎ মেট্রো পরিষেবা বন্ধ হয়ে গেলেও মিলবে পরিষেবা। এ বিষয়ে মেট্রোর এক আধিকারিক জানিয়েছেন, অনেক সময় দুর্ঘটনার কারণে মেট্রোর বৈদ্যুতিক সংযোগ বিচ্ছন্ন করতে হয়। সেই সময় যদি কোনও ট্রেন ট‍্যানেলের ভিতরে থাকে, তখন যাত্রী-সহ রেকটি অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। এমন পরিস্থিতির ফলে যাত্রীদের অস্বস্তির মধ্যে পড়েতে হয়।

বহু সময় সেই টার্নেলের ভিতর অক্সিজেনের অভাবে বহু যাত্রীদের কষ্ট হয়। শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দিতে পারে। এই গ্রিড চালু হওয়ার ফলে এমন পরিস্থিতির শিকার আর হতে হবে না যাত্রীদের, এমনটাই মনে করছে মেট্রো কর্তৃপক্ষ। মেট্রো জানিয়েছে, সেন্ট্রাল মেট্রো স্টেশনে থেকে ব্লু-লাইনের সমস্ত স্টেশনে এই গ্রিড দিয়ে বৈদ্যুতিক সংযোগ পাঠানো যাবে। সূত্রের খবর, তামিলনাড়ুর একটি সংস্থাকে এই কাজ দেওয়া হয়েছে। তাঁরা ২০ মেগাওয়াটের সোলার প্যানেল বসাবে। কলকাতা মেট্রো আরও দাবি, এই পাওয়ার গ্রিডটি চালু হওয়ার ফলে মেট্রো কর্তৃপক্ষের মাসে ৪ লক্ষ টাকার বেশি সাশ্রয় হবে। সঙ্গে আগামী ১৩ বছরে ৬ কোটি টাকার বেশি মেট্রোর খরচ সাশ্রয় হবে।

এ দিন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার শুভ্রাংশুশেখর মিশ্র বলেন, “এটিই ভারতের প্রথম মেট্রো গ্রিড। এটি ব্লু-লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত এই গ্রিডের সাহায্যে বৈদ্যুতিন সংযোগ দেওয়া সম্ভব। মঙ্গলবার পর্যন্ত দমদম মেট্রো স্টেশন থেকে নেতাজি সুভাষ মেট্রো স্টেশন পর্যন্ত বিজ্ঞানসম্মত ভাবে বহুবার পরীক্ষা করা হয়েছে।”


Share