Suvendu Adhikari

জেলে বসেই অপরাধের নেটওয়ার্ক! যথেচ্ছ ব‍্যবহার হচ্ছে মোবাইলের, জেলের সুপার-সহ দুই আধিকারিক সাসপেন্ড, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

শুক্রবার নবান্নে সাংবাদিক বৈঠক করে রাজ্যের মুখ্যমন্ত্রী এই কথা জানিয়েছেন। জেলের ভেতর থেকে অপরাধীরা যাতে বাইরের জগতের সঙ্গে যোগাযোগ রাখতে না পারে, তা নিশ্চিত করতে প্রযুক্তিগত কড়াকড়ি বাড়ানো হচ্ছে বলেও জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৫ মে ২০২৬ ০৭:৩৭

জেলের বসেই চলছে অপরাধ। জেলে ভিতরেই আসামিরা যথেচ্ছ ভাবে মোবাইল ফোন ব‍্যবহার করছে। এ বার প্রেসিডেন্সি সংশোধনাগারে সুপার-সহ দুই আধিকারিককে সাসপেন্ড করলেন রাজ‍্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, জেলের ভিতর থেকেই বেশ কিছু মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।

শুক্রবার নবান্নে সাংবাদিক বৈঠক করে জেলের সুপার এবং চিফ কন্ট্রোলারের সাসপেন্ড হাওয়ার কথা জানান রাজ‍্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর নির্দেশে শীর্ষ কর্তারা জেলে অভিযান চালায়। সেই অভিযানে মোট ২৩টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। সবকটি স্মার্টফোন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা কর্তব্য পালনে গাফিলতি রয়েছে। জেলে থেকে বন্দিদের অনৈতিক ভাবে সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে। বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। কীভাবে জেলের ভিতরে ফোন ব‍্যবহার হল তা নিয়ে কারা দফতরের ডিজিকে নির্দেশ দিয়েছেন রাজ‍্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

কারা দফতরের এই অব্যবস্থার জন্য পূর্বতন সরকারের নীতিকেই দায়ী করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ‍্যের বিরোধী দলনেতা হিসেবে তিনি বারবার এই বিষয়ে সরব হয়েছিলেন। এই সিন্ডিকেট যে একদিনে তৈরি হয়নি তা-ও মুখ্যমন্ত্রীর কথায় স্পষ্ট হয়ে গিয়েছে। তাঁর অভিযোগ, দমদম থেকে বহরমপুর, প্রায় প্রতিটি সেন্ট্রাল জেলেই আসামিদের একাংশ অবাধে মোবাইল ব্যবহার করছিল। 

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “অপরাধীরা জেলের ভেতর থেকেও নেটওয়ার্ক চালাচ্ছিল। পুলিশ ইতিমধ্যে অনেকগুলি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে। আগের সরকারের অপদার্থতার কারণেই জেলগুলিতে এই অরাজকতা তৈরি হয়েছিল।”

জেলের ভেতর থেকে অপরাধীরা যাতে বাইরের জগতের সঙ্গে যোগাযোগ রাখতে না পারে, তা নিশ্চিত করতে প্রযুক্তিগত কড়াকড়ি বাড়ানো হচ্ছে বলেও জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জেলের শীর্ষ আধিকারিকদের সাসপেন্ড করার মাধ্যমে নীচুতলার কর্মীদের কাছেও কঠোর সতর্কবার্তা পাঠানো হয়েছে।


Share