Fire Incident

তিলজলায় অগ্নিকাণ্ডে দু’জনের মৃত্যু, মামলা দায়ের করতে নির্দেশ রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

মঙ্গলবার দুপুর ২টো ৪৫ মিনিট নাগাদ আচমকাই আবাসনের ভেতর থেকে ধোঁয়া বেরতে দেখা যায়। কিছু ক্ষণের মধ্যেই তা ভয়াবহ আকার ধারণ করে। পুরো পাঁচ তলাতেই ছড়িয়ে পড়ে। আবাসনের ভেতরে বেশ কয়েক জন আটকে পড়েন।

তিলজলার ঘটনায় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১২ মে ২০২৬ ০৮:০৫

মঙ্গলবার দুপুরে তপসিয়া এলাকার একটি বহুতলে আবাসনে বিধ্বংসী আগুন লাগে। এই ঘটনায় এখনও পর্যন্ত ২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সেই ঘটনায় এফআইআর দায়ের করতে বললেন রাজ‍্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

রাজ‍্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ, ঘটনায় দু’জনের প্রাণহানি হয়েছে। পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার গুরুত্ব বুঝে কলকাতা পুলিশকে এফআইআর করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, চার সদস্যের একটি কমিটি তৈরি করে দেওয়া হয়েছে। সেই কমিটি ঘটনাস্থলে গিয়ে পর্যবেক্ষণ করবেন। সমস্ত কাগজপত্র খতিয়ে দেখবেন। তার পরেই আগামীকাল, ১৩ এপ্রিল  সকাল ১১টার মধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে রিপোর্ট জমা দেবেন।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে রাজ্যের মুখ্যসচিব মনোজকুমার আগরওয়ালের এই কমিটি গঠন করেছেন। এই কমিটিতে ক্ষুদ্রশিল্প দফতরের অতিরিক্ত মুখ্যসচিব, দমকল বিভাগের অতিরিক্ত মুখ্যসচিব, কলকাতা পুলিশের কমিশনার এবং কলকাতা পুরসভার কমিশনার রয়েছেন বলে জানা গিয়েছে। 

মঙ্গলবার দুপুর ২টো ৪৫ মিনিট নাগাদ আচমকাই আবাসনের ভেতর থেকে ধোঁয়া বেরতে দেখা যায়।  কিছু ক্ষণের মধ্যেই তা ভয়াবহ আকার ধারণ করে। পুরো পাঁচ তলাতেই ছড়িয়ে পড়ে। আবাসনের ভেতরে বেশ কয়েক জন আটকে পড়েন। ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন পৌঁছোয়। কী কারণে আগুন, তা এখনও স্পষ্ট নয়। সেখান থেকে দু’জনের দেহ উদ্ধার করা হয়। পাঁচ জনকে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। এই পাঁচ জনের মধ্যে তিন আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।


Share