BJP

সন্ধ্যা ছ’টায় দলে যোগ, রাত সাড়ে ন’টায় ‘প্রার্থী’, রাজ‍্যসভায় প্রার্থী হিসেবে প্রাক্তন তৃণমূল সাংসদ সুখেন্দু, সুস্মিতা এবং প্রকাশচিকের নাম ঘোষণা বিজেপির

বৃহস্পতিবার বিকেলের দিকে একে একে সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশচিক বরাইক সল্টলেকের রাজ‍্য বিজেপির দফতরে পৌঁছোন। তার কিছু ক্ষণ পরেই দফতরে পৌঁছোন রাজ‍্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। তার পরেই সাংবাদিক বৈঠক করে দলে যোগ দেন তাঁরা।

(বাঁ দিক থেকে) সুস্মিতা দেব, শমীক ভট্টাচার্য, সুখেন্দুশেখর রায় এবং প্রকাশচিক বরাইক।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৯ জুলাই ২০২৬ ১০:২৯

বিজেপির টিকিটে রাজ‍্যসভার যাচ্ছেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশচিক বরাইক। বৃহস্পতিবার সন্ধ্যা ছ’টার একটু পরে দলীয় পতাকা তুলে নিয়েছিলেন তাঁরা। রাজ‍্য সভাপতি শমীক ভট্টাচার্য তাঁদের দলে যোগ দেওয়ার খবর আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেন। রাত সাড়ে ন’টা নাগাদ রাজ‍্যসভার প্রার্থী হিসেবে সুখেন্দুশেখর, সুস্মিতা এবং প্রকাশচিকের নাম ঘোষণা করল বিজেপি।

এ দিন বিকেলের দিকে একে একে সল্টলেকের রাজ‍্য বিজেপির দফতরে পৌঁছোন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশচিক বরাইক। তার কিছু ক্ষণ পরেই দফতরে পৌঁছোন রাজ‍্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। সন্ধ্যা ছ’টার একটু পরে সাংবাদিক বৈঠকের মাঝেই সূচি মেনেই তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশচিক বরাইককে উত্তরীয় পরিয়ে দেন। তার পরে তাঁদের দলীয় পতাকা হাতে তুলে দেন। তাঁরা যে রাজ‍্যসভার বিজেপির হয়ে টিকিট পেতে চলেছেন তা স্পষ্ট হয়ে গিয়েছিল। সেই জল্পনার অবসান ঘটিয়ে রাত সাড়ে ন’টা নাগাদ কেন্দ্রীয় বিজেপির তরফে তিন জনের নামই রাজ‍্যসভার প্রার্থী হিসেবে কেন্দ্রীয় বিজেপি ঘোষণা করল।

বিস্তারিত আসছে… 


Share