Suvendu Adhikari

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ওপর আত্মঘাতী ছক হামলার, হুমকি মেল বিশ্লেষণ করে গ্রেফতার অশনিল ইকবাল নামে এক যুবক

ভারতীয় ন্যায় সংহিতার ৩৫৩(২), ৩৫৩(২), ২১৭ (বি), ৬১ (২) ধারায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার ধৃতকে আলিপুর আদালতে হাজির করানো হবে। তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ।

ধৃতের নাম অশনিল ইকবাল।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৬ মে ২০২৬ ০১:৫৬

রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ওপর আত্মঘাতী হামলার ছক বানচাল করল কলকাতা পুলিশ। ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে। ধৃতের নাম অশনিল ইকবাল। ধৃত গার্ডেনরিচ এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। তাকে শনিবার আদালতে হাজির করানো হবে।

শনিবার দুপুরে লালবাজারের কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার ভি সলমন নেশাকুমার সাংবাদিক বৈঠক করে এই ঘটনার কথা জানান। জানা গিয়েছে, গত ১৪ মে রাতে ভবানীপুর থানার ওসির কাছে একটি মেল যায়। পুলিশ সূত্রের খবর, আদিবা আলি নামে এক মহিলার নাম তাতে ছিল। তাতে দাবি করা হয়, মহিলা আদিবা আলি ইসলামিক জঙ্গি সংগঠন আল-কায়দার সঙ্গে যুক্ত। রাজ‍্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ওপর আত্মঘাতী হামলা চালাবে সে।

হুমকি মেল আসার পরেই ভবানীপুর থানা ও কলকাতা পুলিশের সাইবার বিভাগ তা বিশ্লেষণ করে দেখে। ঘটনার তদন্তে নেমে শুক্রবার রাতে এক যুবককে গ্রেফতার করে। ধৃতের নাম অশনিন ইকবাল। ২৭ বছর বয়সী ইকবালের বাড়ি গার্ডেনরিচের গোলাম আব্বাস লেনে। পুলিশের দাবি, ইকবাল ১২ ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছে। পরে একটি তথ‍্যপ্রযুক্তি সংস্থায় কাজ করত। তাই এই সম্পর্কিত অনেকটাই জানে বলে দাবি করেছে পুলিশ। 

অতিরিক্ত কমিশনার ভি সলমন নেশাকুমার জানিয়েছে, ইকবাল মহিলার ইমেল ব‍্যবহার করেছে। এর আগেও একাধিক ভিভিআইপি এবং নির্বাচন কমিশনকে হুমকি মেল পাঠিয়েছে। ভয় ছড়ানোর জন্যই ওই যুবক এ সব করত বলে অতিরিক্ত কমিশনার দাবি করেছে। যদিও ওই মহিলাকে বিপদে ফেলার জন্যই এই পরিকল্পনা ধৃত যুবক করেছিল বলে দাবি করেছে কলকাতা পুলিশ।

ভারতীয় ন্যায় সংহিতার ৩৫৩(২), ৩৫৩(২), ২১৭ (বি), ৬১ (২) ধারায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার ধৃতকে আলিপুর আদালতে হাজির করানো হবে। তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ।


Share