Food Department

‘ওটা চুল নয়, মশলা’, পার্ক সার্কাসের আরসালানে খাসির উচ্ছিষ্ট! উত্তেজনা, খোদ্দেরের কাছে তোলাবাজির অভিযোগ

যতবার তিনি বলেছেন, ততবার মহম্মদ সাবির নামে এক রেস্তোরাঁ কর্মী জানাতেন, ‘ওটা খাসি-পাঁঠার চুল নয়। ওটা আদতে মশলা।’

পার্ক স্ট্রিটের আরসালান রেস্তোরাঁয় অপরিস্কার খাবার পরিবেশনের অভিযোগ।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৬ আগস্ট ২০২৬ ০৬:২৭

পার্ক সার্কাসের রেস্তোরাঁয় অপরিস্কার খাবার পরিবেশনের অভিযোগ। সেখানকার আর্সালান নামক রেস্তোরাঁয় ঘটনাটি ঘটেছে। অভিযোগ, বিরিয়ানির দোকানে নোংরা খাবার দেওয়ার অভিযোগ উঠেছে।

ইতিমধ্যেই সমাজমাধ‍্যমে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সিদ্ধার্থ সরকার নামে এক ব্যক্তির এই ভিডিয়ো পোস্ট করেছেন। তাঁর অভিযোগ, তিনি প্রায়ই ওই রেস্তোরাঁয় খান। খাবার খাওয়ার সময় তাঁর নজরে এসেছে, খাবারের মধ্যে খাসি-পাঁঠার চুল রয়েছে। যতবার তিনি বলেছেন, ততবার মহম্মদ সাবির নামে এক রেস্তোরাঁ কর্মী জানাতেন, ‘ওটা খাসি-পাঁঠার চুল নয়। ওটা আদতে মশলা।’

জানা গিয়েছে, মঙ্গলবারও তিনি ওই রেস্তোরাঁয় গিয়েছিলেন। তখনও একই কান্ড হয়। তিনি তা নিয়ে আপত্তি তুললে মহম্মদ সাবির নামে ওই কর্মী তাঁর সঙ্গে দুর্ব্যবহার করে। চেঁচামেচি শুরু হতেই, লোকজন জড়ো হয়ে যায়।

পোস্ট করা সেই ভিডিয়োটিতে সিদ্ধার্থের কাছে ক্ষমা চাইতেও দেখা যাচ্ছে। সিদ্ধার্থের আরও অভিযোগ, একেই তো খাবারে প্রাণীর উচ্ছিষ্ট রয়েছে। তার ওপর রেস্তোরাঁর কর্মী সাবির প্রতি জনের কাছ থেকে ২০০ থেকে ৩০০ টাকা করে টিপসও নিচ্ছেন। তাই খাবারপ্রেমীদের আর্সালানের খাবার না খাওয়ার জন‍্য অনুরোধ করেছেন।

এই বিষয়ে কলকাতা পুরসভার তরফে কিছু জানানো হয়নি। মানুষ টাকা খরচ করে এমন খাবার কেনই বা খাবে তা নিয়েই প্রশ্ন উঠেছে।


Share