Taratala Incident

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে দুর্ঘটনা, একাধিক মৃত্যুর আশঙ্কা, উদ্ধারকাজে নামল সেনা

জানা গিয়েছে, বুধবার দুপুরের দিকে ওই নির্মীয়মাণ গুদামটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। গুদামটির ছাদে ঢালাইয়ের কাজ চলছিল। সেখানে ৫০-৬০ জন শ্রমিক কাজ করছিল। চায়ের গুদাম তৈরি হচ্ছিল সেখানে।

তারাতলার একটি নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে পড়েছে।
নিজস্ব সংবাদদাতা, তারাতলা
  • শেষ আপডেট: ২৪ জুন ২০২৬ ০২:৫৮

তারাতলার একটি নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে পড়েছে। স্থানীয় সূত্রের খবর, সেখানে একাধিক শ্রমিক কাজ করছিলেন। ধ্বংসস্তূপের নীচে অনেকে আটকে পড়েছেন। সংখ‍্যা না জানানো হলেও বেশ কয়েক জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। উদ্ধারকাজে সেনাবাহিনীকে নামানো হয়েছে।

জানা গিয়েছে, বুধবার দুপুরের দিকে ওই নির্মীয়মাণ গুদামটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। গুদামটির ছাদে ঢালাইয়ের কাজ চলছিল। সেখানে ৫০-৬০ জন শ্রমিক কাজ করছিল। চায়ের গুদাম তৈরি হচ্ছিল সেখানে। দুর্ঘটনার কারণে ধ্বংসস্তূপের নীচে আটকে পড়েছেন। প্রথমে স্থানীয়েরা উদ্ধারকাজ শুরু করে। পরে পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজে নামে। বেশ কয়েকটি অ্যাম্বুল্যান্স সেখানে হাজির হয়েছে।

পরে ধ্বংসস্তূপ থেকে উদ্ধারকাজের জন্য সেনাবাহিনীর জওয়ানেরা ছুটে গিয়েছেন। হাইড্রোলিক ক্রেন নিয়ে এসে সেখানে লোহার বিম সরানোর হচ্ছে। গ‍্যাস কাটার দিয়ে লোহার বিম কাটা হচ্ছে। এখনও পর্যন্ত ১৩-১৪ জনকে বের করে আনতে দেখা গিয়েছে। তাঁদের নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে।

বিস্তারিত আসছে…


Share