Kolkata Municipal Corporation

ছ’মাসে ৪০ শতাংশ, অবশিষ্ট কাজ শেষ হবে এক মাসেই! পুর অধিবেশনে জানালেন মেয়র ফিরহাদ, কটাক্ষ বিজেপির

গত বছর শুরু হয়েছিল ‘আমার পাড়া আমাদের সমাধান’-এর কাজ। রাজ‍্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের উদ্বোধন করেছিলেন। সেপ্টেম্বর মাস থেকেই কলকাতা পুরসভা প্রত্যেক বুথে বুথে এই প্রকল্পের কাজ শুরু হয়েছিল। তবে গত ছ’মাসে ৪০ কাজ সম্পন্ন করা সম্ভব হয়েছে। বাকি রয়েছে ৬০ শতাংশ কাজ।

পুরভায় পুর-অধিবেশন চলছে।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১১ মার্চ ২০২৬ ০৮:৪৯

ঘটা করে শুরু হয়েছিল ‘আমার পাড়া, আমাদের সমাধান’ প্রকল্প। কলকাতা পুরসভায় গত ছ’মাসে ৪০ শতাংশ শেষ করা গিয়েছে। অবশিষ্ট কাজ এক মাসেই শেষ হয়ে যাবে। বুধবার কলকাতা পুরসভার অধিবেশনে এমনটাই দাবি করেন মেয়র ফিরহাদ হাকিম।

বুধবার কলকাতা পুরসভার পুর-অধিবেশনে তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে প্রশ্ন করেন, কলকাতা পুরসভায় কতগুলি বুথ রয়েছে? সেই বুথগুলিতে ‘আমার পাড়া আমাদের সমাধান’-এর কাজ কতটা শেষ হয়েছে বলে। উত্তরে মেয়র ফিরহাদ হাকিম বলেন, পুরসভায় মোট চার হাজার ৮০০ টি বুথ রয়েছে। তাঁর দাবি, সব বুথেই 'আমাদের পাড়া আমাদের সমাধান' প্রকল্পের কাজ চলছে। কিন্তু এখনও পর্যন্ত ৪০ শতাংশ কাজ শেষ হয়েছে। এক মাসের মধ্যে বাকি ৬০ শতাংশ কাজ সম্পন্ন হয়ে যাবে। 

তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে-র দাবি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’-র কাজ করার ক্ষেত্রে সমস্যার বিভিন্ন সম্মুখীন হতে হচ্ছে। অনেক ক্ষেত্রে পর্যাপ্ত শ্রমিকই পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না পাইপ ও হট মিক্স করার জন‍্য শ্রমিক। যা রাস্তায় পিচের কাজে ব্যবহার করা হয়। 

পুরসভা সূত্রের খবর, ‘আমার পড়া আমার সমাধান’ প্রকল্পে কাজের ক্ষেত্রে পর্যাপ্ত শ্রমিক পাওয়া যাচ্ছে না। তার উপর আবার রমজান মাস চলছে। ঈদের জন্যেও অনেক শ্রমিক ছুটিতে রয়েছেন। তার ফলে কাজের পরিকল্পনা থাকলেও বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না।

গত বছর শুরু হয়েছিল ‘আমার পাড়া আমাদের সমাধান’-এর কাজ। রাজ‍্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের উদ্বোধন করেছিলেন। সেপ্টেম্বর মাস থেকেই কলকাতা পুরসভা প্রত্যেক বুথে বুথে এই প্রকল্পের কাজ শুরু হয়েছিল। তবে গত ছ’মাসে ৪০ কাজ সম্পন্ন করা সম্ভব হয়েছে। বাকি রয়েছে ৬০ শতাংশ কাজ। বিজেপির কটাক্ষ করে বলেছে, ছ’মাসে যদি ৪০ শতাংশ কাজ হয়। তাহলে এক মাসে ৬০ শতাংশ কী করে হবে? সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে ভোটারদের ভুল বোঝানোর চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেছে বিজেপি।


Share