Maoist Operation

মাটির নীচে অস্ত্র কারখানা হদিশ! মহারাষ্ট্রের গড়চিরৌলিতে মাওবাদী জঙ্গিদের অস্ত্র তৈরির ঘাঁটি ধ্বংস করল সিআরপিএফ

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মহারাষ্ট্রের গড়চিরৌলিতে নিরাপত্তাবাহিনী অভিযান চালায়। ওই জেলার মহারাষ্ট্র-ছত্তীসগঢ় সীমান্তবর্তী বালবেড়া জঙ্গলে গত ২৭ জুন তাঁরা বড়সড় অভিযান চালায়। সেখানে মাটির নীচে অস্ত্র কারখানার অস্ত্র কারখানার হদিশ মেলে।

মাটির নীচে অস্ত্র কারখানার হদিশ।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৮ জুন ২০২৬ ০৭:৩২

মাটির নীচে অস্ত্র তৈরির কারখানার হদিশ পেল সিআরপিএফ। মহারাষ্ট্রের গড়চিরৌলিতে মাওবাদী জঙ্গিদের মাওবাদীদের অস্ত্র তৈরির ঘাঁটি ধ্বংস করল নিরাপত্তাবাহিনী। সেখান থেকে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। 

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মহারাষ্ট্রের গড়চিরৌলিতে নিরাপত্তাবাহিনী অভিযান চালায়। ওই জেলার মহারাষ্ট্র-ছত্তীসগঢ় সীমান্তবর্তী বালবেড়া জঙ্গলে গত ২৭ জুন তাঁরা বড়সড় অভিযান চালায়। সেখানে মাটির নীচে অস্ত্র কারখানার অস্ত্র কারখানার হদিশ মেলে।

পুলিশের প্রাথমিক অনুমান, অতীতে মাওবাদী জঙ্গিরা নিরাপত্তাবাহিনীর ওপর হামলা এবং নাশকতামূলক কাজ চালানোর জন্য বিভিন্ন ধরনের অস্ত্র ও বিস্ফোরক সামগ্রী ব্যবহার করত। আন্তঃরাজ্য সীমান্তবর্তী দুর্গম জঙ্গল এলাকাকে কাজে লাগিয়ে সেখানে তারা এ সব সামগ্রী তৈরি করত। পরে জঙ্গলের মাটির নীচে লুকিয়ে রাখত। মাওবাদী সপ্তাহ, নির্বাচন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সময়ে হামলার জন্য সেখান থেকেই অস্ত্র ও সামগ্রী সরবরাহ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এই অভিযানে, প্রায় ৫ থেকে ৬ টন ওজনের একটি লেদ মেশিন, ১৫০টি ক্লেমোর ও ব্যারেল গ্রেনেড লঞ্চার পাইপ, ২২০টি ১২-বোর বন্দুকের ব্যারেল পাইপ, ২০টি রাইফেল রড ও স্টিলের স্ট্রিপ বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি, বিস্ফোরক তৈরির সরঞ্জামও বাজেয়াপ্ত করেছে পুলিশ।

২৬ জুন পুলিশ সুপার এম রমেশের নির্দেশে গড়চিরৌলি ও প্রণহিতা স্পেশাল অপারেশন ইউনিট, বম্ব স্কোয়াড দল এবং সিআরপিএফ জঙ্গলে তল্লাশি অভিযান শুরু করে। এই অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস) কার্তিক মাধিরা, অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিনিস্ট্রেশন) গোকুল রাজ জি. এবং ডেপুটি পুলিশ সুপার (অপারেশনস) বিশাল নাগারগোজে। পাশাপাশি এই অভিযানে নিরাপত্তাবাহিনী মাওবাদীদের লুকিয়ে রাখা বিভিন্ন সামগ্রী ঘটনাস্থলেই ধ্বংস করেছে।


Share