Chief Electoral Officer

মনোজ আগরওয়াল মুখ্যসচিব, এ বার মুখ্য নির্বাচনী আধিকারিকের দৌড়ে কারা? নীলম-তন্ময়-মৌমিতার নাম পাঠানো হল কমিশনে

প্রশাসনিক সূত্রের খবর, নীলম মিনা, তন্ময় চক্রবর্তী এবং মৌমিতা গোদারা বসু এই তিনজনের নাম প্রস্তাব হিসেবে পাঠানো হয়েছে।

নির্বাচন কমিশন
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২০ মে ২০২৬ ১২:০৪

রাজ্যে বিধানসভা নির্বাচন ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। প্রকাশিত হয়েছে বিধানসভা নির্বাচনের ফলাফল। এরপরেই নতুন সরকার গঠনের পর রাজ্যের মুখ্যসচিবের দায়িত্বভার গ্রহণ করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্য নির্বাচনী আধিকারীক মনোজকুমার আগরওয়াল। তবে পরবর্তী মুখ্য নির্বাচনী আধিকারীক কে হবেন? এ নিয়ে তিনটি নাম পাঠানো হল নির্বাচন কমিশনে। নিয়ম অনুযায়ী, মুখ্য নির্বাচন কমিশনার এবং দুই নির্বাচন কমিশনারের প্যানেল তিন আইএএস আধিকারিকের মধ্যে থেকে একজনকে রাজ্যের পরবর্তী মুখ্য নির্বাচনী আধিকারিক হিসাবে বেছে নেবে।

প্রশাসনিক সূত্রের খবর, নীলম মিনা, তন্ময় চক্রবর্তী এবং মৌমিতা গোদারা বসু এই তিনজনের নাম প্রস্তাব হিসেবে পাঠানো হয়েছে। তিনজনই অভিজ্ঞ এবং নির্বাচন পরিচালনার প্রশাসনিক কাজে দক্ষ বলে তাঁদের নাম বিবেচনায় আনা হয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালের মার্চ মাসে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারীক হিসেবে নিয়োগ করা হয়েছিল মনোজকুমার আগরওয়ালকে। তিনি ১৯৯০ সালের ব্যাচের পশ্চিমবঙ্গ ক্যাডারের এই আইএএস অফিসার। এই দায়িত্ব পালনের আগে তিনি রাজ্যের অগ্নি ও জরুরি পরিষেবা বিভাগের বিভাগের অতিরিক্ত মুখ্যসচিব হিসাবে দায়িত্ব সামলাচ্ছিলেন। এ ছাড়া বন বিভাগ এবং বিপর্যয় মোকাবিলা দফতরের অতিরিক্ত সচিব ছিলেন। বিধানসভা ভোটের পরে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মুখ্যসচিব পদে দুষ্মন্ত নারিওয়ালার স্থলাভিষিক্ত করেছিলেন মনোজকে।


Share