Terroist Attack

দেশজুড়ে নাশকতার ছক বানচাল! পাকিস্তানের লস্কর-ই-তৈয়বার জঙ্গি সন্দেহে তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার ৭ বাংলাদেশি-সহ ৮ জনকে গ্রেফতার করল দিল্লি পুলিশ

তামিলনাড়ুর তিরুপুর জেলার বিভিন্ন জামাকাপড় তৈরির কারখানা থেকে ছ’জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম, মিজানুর রহমান, মহম্মদ শাবাত, ওমর, মহম্মদ লিটন, মহম্মদ শহিদ ও মহম্মদ উজ্জ্বল। এ ছাড়াও, আরও দু’জনকে পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার অভিযুক্তেরা
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:১০

দেশজুড়ে নাশকতার ছক কষা হয়েছিল। পাকিস্তানে লস্কর-ই-তৈয়বার জঙ্গি নেটওয়ার্ক ভাঙতে দুই রাজ‍্যে দিল্লি পুলিশ অভিযান চালায়। তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে তাঁরা অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেফতার করেছে। দিল্লি পুলিশ জানিয়েছে, ছ’জনকে তামিলনাড়ু থেকে গ্রেফতার করা হয়েছে। দু’জনকে পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে সাত জন বাংলাদেশি নাগরিক বলেও জানিয়েছে দিল্লি পুলিশ।

বিস্তারিত আসছে…


Share