Molestation

নববর্ষের সন্ধ্যায় কাটোয়ায় নাবালিকাকে গণধর্ষণ, গ্রেফতার ছয় অভিযুক্ত

বৃহস্পতিবার ধৃতদের কাটোয়া মহকুমা আদালতে হাজির করানো হয়। বিচারক অভিযুক্তদের দু'দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কাটোয়া
  • শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ ০৫:৫১

নববর্ষের সন্ধ্যায় বাড়ি গণধর্ষণের শিকার হলো দশম শ্রেণির এক ছাত্রী। পূর্ব বর্ধমানের কাটোয়া থানা এলাকায় ঘটনাটি ঘটেছে। একটি ইটভাটা থেকে ওই ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। তাঁকে কাটোয়া মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পুলিশে খবর দেওয়া হয়। ঘটনায় পুলিশ ছ'জন যুবককে গ্রেফতার করেছে। জানা গিয়েছে, ধৃতদের বাড়ি কাটোয়া শহরেই। 

বুধবার সন্ধ্যায় কিশোরী বাড়ি থেকে বেরিয়েছিল। অভিযোগ, ধৃতরা তাকে শশ্মানঘাট সংলগ্ন একটি ইটভাটার ভিতরে নিয়ে যায়। সেখানেই ওই পড়ুয়াকে ধর্ষণ করা হয়। অভিযোগ, ছ'জন মিলেই ছাত্রীর উপরে নির্যাতন চালায়। জ্ঞান হারালে তাকে ছেড়ে সবাই পালিয়ে যায়। পরে স্থানীয় কয়েক জন সেখানে বিবস্ত্র অবস্থায় কিশোরীকে দেখতে পায়। তাঁরাই তাকে কাটোয়া থানায় নিয়ে আসেন। 

নির্যাতিতাকে পুলিশে হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকেই তার বাবাকে খবর দেওয়া হয়। জ্ঞান ফিরলে পুলিশকে সব জানায় নির্যাতিতা। 

ধৃতরা তার পূর্ব পরিচিত ছিল কি না। কেনই বা সে ওই জায়গায় গেল। কাটোয়া থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত করে দেখছে। বৃহস্পতিবার ধৃতদের কাটোয়া মহকুমা আদালতে হাজির করানো হয়।বিচারক অভিযুক্তদের দু'দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। নির্যাতিতার বাবা বলেন, 'আমি মাঝরাতে খবর পেয়ে থানায় যাই। সেখানেই সব কিছু জানতে পারি। আমার মেয়ে ছ'জনকেই চিনতে পেরেছে। আমি ওদের শাস্তি চাই।'


Share