Shoot Out

ফের দুষ্কৃতীদের তাণ্ডব শহরে! বেনিয়াপুকুরে যুবককে লক্ষ্য করে চলল গুলি, গুরুতর জখম অবস্থায় ভর্তি এসএসকেএম হাসপাতালে

অভিযোগ, সোমবার সন্ধ্যায় স্থানীয় এক যুবকের সঙ্গে নিয়াজের বচসা হয়। সেই সময় এলাকাবাসীর হস্তক্ষেপে পরিস্থিতি সামাল দেওয়া গেলেও গভীর রাতে তা ফের চরমে ওঠে। অভিযোগ, একদল দুষ্কৃতী নিয়াজের বাড়ির সামনে এসে চড়াও হয় এবং তাঁকে লক্ষ্য করে গুলি চালায়।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, বেনিয়াপুকুর
  • শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ০১:২২

ফের গুলি চলল শহরে। সোমবার গভীর রাতে বেনিয়াপুকুর থানার অন্তর্গত তিলজলা রোডে দুষ্কৃতীর গুলিতে জখম হলেন মহম্মদ নিয়াজ ওরফে রাজা (২৩)। পুলিশ সূত্রে খবর, তাঁর পায়ে গুলি লেগেছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযোগ, সোমবার রাতে স্থানীয় এক যুবকের সঙ্গে রিয়াজের বচসা হয়। সেই সময় এলাকাবাসীর হস্তক্ষেপে পরিস্থিতি সামাল দেওয়া গেলেও গভীর রাতে তা ফের চরমে ওঠে। অভিযোগ, একদল দুষ্কৃতী নিয়াজের বাড়ির সামনে এসে চড়াও হয় এবং তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। অন্তত দু’রাউন্ড গুলি চলেছে বলে দাবি স্থানীয়দের।

স্থানীয়দের অভিযোগ, মহম্মদ সলমন নামে এক যুবক গুলি চালিয়েছে। মহম্মদ সলমন এলাকার তোলাবাজি করে করে বলে দাবি করেছেন। পুলিশের বিরুদ্ধে নিস্ক্রিয়তার অভিযোগ করেছেন। যদিও এখনও কাউকে গ্রেফতার করা হয়নি বলেই জানা গিয়েছে। তবে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন লালবাজারের এক পুলিশকর্তা।

এর আগেও চলতি মাসের শুরুতে দক্ষিণ কলকাতার গোলপার্ক সংলগ্ন পঞ্চাননতলার কাকুলিয়া রোডে গুলি চলার ঘটনা ঘটেছিল। পিকনিককে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে ওই ঘটনা ঘটে বলে অভিযোগ। তবে স্থানীয়দের একাংশের দাবি, পিকনিক ছিল কেবল অজুহাত আসলে এলাকা দখলকে কেন্দ্র করেই অশান্তির সূত্রপাত। সেই ঘটনায় গুলির পাশাপাশি বোমাবাজিও হয় এবং দু’জন আহত হন। তারই রেশ কাটতে না কাটতেই এ বার গুলির ঘটনা বেনিয়াপুকুরে।


Share