NRS Medical College

চালানই নিয়ে যাননি, তা আবার আনতে এনআরএসে যান এক কর্মী, রূপালীর দেহের ময়নাতদন্ত নিয়েও তৈরি হয় জটিলতা, বিবৃতি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী শারদ্বত

হাসপাতালে দেহ পড়ে থাকা নিয়ে স্বাস্থ্যমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন, "মৃতদেহ নিয়ে যাওয়ার জন‍্য চালানের প্রয়োজন হয়। তা নিয়ে একটি জটিলতার তৈরি হয়েছিল। কর্মীরা চালান নিয়ে যেতে ভুলে গিয়েছিল। সেই কারণে দেহ মেডিকেল কলেজে পুলিশমর্গে পৌঁছোলে পুরো প্রক্রিয়া আটকে দেয় ফরেন্সিক বিভাগের প্রধান অধ্যাপক পরাগবরন পাল।”

মৃতের নাম রূপালী বণিক।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৪ আগস্ট ২০২৬ ১২:২৮

রূপালীর দেহের ময়নাতদন্ত যে নীলরতন সরকার হাসপাতালের করাবেন না তা নিয়ে তাঁর স্বামী জানিয়েছিলেন। জানিয়েছিলেন, অন‍্য কোনও সরকারি মেডিকেল কলেজে তা করা হোক। সরকার  তা মেনেও নেয়। পুলিশ সূত্রের খবর, কলকাতা পুলিশ পরিবারের কাছ থেকে সম্মতি নিয়েই তা হাসপাতাল কর্তৃপক্ষকে জানায়। কিন্তু অভিযোগ, দেহ হাসপাতাল থেকে বের হতে দু’ঘন্টা সময় লাগিয়ে দেয়। এই নিয়ে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য, চালান নিয়ে যেতে কর্মীরা ভুল করেছিল। তাই দেরি হয়েছে।

রূপালীর দেহ নীলরতন সরকার নয় কলকাতা মেডিকেল কলেজে পুলিশ সুত্রের খবর, তাঁরা হাসপাতালের এমএসভিপিকে দুপুর ২টোর সময় জানানো হয়। দেহ ছেড়ে দিতে বলা হয়। মেডিকেল কলেজে নিয়ে যাবে বলে নির্দেশ দেওয়া হয়। কিন্তু অভিযোগ, হাসপাতাল দু’ঘন্টা পরে দেহ ছাড়ে। তার জেরেই ময়নাতদন্ত শুরু করতে দেওয়া হয়। ৬টায় শুরুতে হয় ময়নাতদন্ত। তার ভিডিয়োগ্রাফি করা হয়েছে। পরিবারের উপস্থিতিতেই তা করা হচ্ছে। কেন এত দেরি হল, তা নিয়ে এমএসভিপিকে ফোন করা হলে তিনি কোনও মন্তব্য করেননি।

হাসপাতালে দেহ পড়ে থাকা নিয়ে স্বাস্থ্যমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন, "মৃতদেহ নিয়ে যাওয়ার জন‍্য চালানের প্রয়োজন হয়। তা নিয়ে একটি জটিলতার তৈরি হয়েছিল। কর্মীরা চালান নিয়ে যেতে ভুলে গিয়েছিল। সেই কারণে দেহ মেডিকেল কলেজে পুলিশমর্গে পৌঁছোলে পুরো প্রক্রিয়া আটকে দেয় ফরেন্সিক বিভাগের প্রধান অধ্যাপক পরাগবরন পাল।” 

মন্ত্রী আরও বলেন, “তার পরে এই নিয়ে আমার সাথে কথা হয়েছিল। আমার সঙ্গে আলোচনায় পুরো বিষয়টি স্বাভাবিক হয়। পরবর্তীতে সেই চালান  নিতে আবার নীলরতন সরকার মেডিকেল কলেজ আসে। তা নিয়ে মেডিকেল কলেজে পুলিশমর্গে যায়। সেটি পৌঁছোতে এই সময় লেগে গেছে। তবে বর্তমানে আর কোন সমস্যা নেই। পোস্টমর্টেম এখন হয়েও গিয়েছে।”

Share