Kolkata Metro

ব্লু লাইন মহানায়ক উত্তমকুমার মেট্রো স্টেশনে মরণঝাঁপ, মৃত্যু ২৫ বছরের যুবকের

মেট্রো সূত্রে জানা গিয়েছে, এক যুবক বিকেল চারটে ২০ মিনিট নাগাদ মহানায়ক উত্তমকুমার স্টেশনে আচমকা ডাউন লাইনে ঝাঁপ দেন। প্ল্যাটফর্মে উপস্থিত যাত্রীরা চিৎকার শুরু করলে কতর্ব্যরত নিরাপত্তারক্ষীরা তৎক্ষণাৎ ছুটে আসেন।

ব্লু লাইন মেট্রো
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৫৪

ছুটির বিকেলে ব্লু লাইনে আত্মহত্যার চেষ্টা। কলকাতা মেট্রোর মহানায়ক উত্তমকুমার স্টেশনে ট্র্যাকে ঝাঁপ দিয়ে মৃত্যু হল ২৫ বছর বয়সি এক যুবকের। সাময়িকভাবে ডাউন লাইনে মেট্রো চলাচল বন্ধ থাকে। তবে রবিবার হওয়ায় ট্রেনের ব্যবধান তুলনামূলক বেশি থাকায় যাত্রী ভোগান্তি খুব বেশি হয়নি। দ্রুত পরিস্থিতি সামাল দিয়ে পরিষেবা স্বাভাবিক করে মেট্রো কর্তৃপক্ষ।

মেট্রো সূত্রে জানা গিয়েছে, এক যুবক বিকেল চারটে ২০ মিনিট নাগাদ মহানায়ক উত্তমকুমার স্টেশনে আচমকা ডাউন লাইনে ঝাঁপ দেন। প্ল্যাটফর্মে উপস্থিত যাত্রীরা চিৎকার শুরু করলে কতর্ব্যরত নিরাপত্তারক্ষীরা তৎক্ষণাৎ ছুটে আসেন।

থার্ড লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ওই যুবককে উদ্ধার করা হয়। বিকেল চারটে ৫০-এর মধ্যে পরিষেবা স্বাভাবিক হয়ে যায়। উল্লেখ্য, ব্লু লাইনে মাঝেমধ্যেই এমন ঝাঁপ দেওয়ার ঘটনা সামনে আসে। পাশাপাশি পাওয়ার ব্লক ও সিগন্যাল সমস্যার অভিযোগও প্রায়শই তুলছেন যাত্রীরা।

Share