Kolkata Metro

প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে কাঁটছাট মেট্রোর সংখ্যায়, তূলনামূলক কম মেট্রো চলবে ব্লু লাইন-সহ ইয়োলো লাইনে

গ্রিন লাইনের মেট্রো চলাচল নিয়ে একাংশের মত, প্রজাতন্ত্র দিবস ছুটির দিন পাশাপাশি বইমেলা চলছে। এই সমস্ত কথা মাথায় রেখেই গ্রিন লাইনে কোনো বদল হচ্ছে না বলেই একাংশের মত। পার্পল লাইন ও অরেঞ্জ লাইনে কোনও বদল হবে না।

কলকাতা মেট্রো
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২৬ ০৭:৪৭

প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে মেট্রোর সংখ্যায় করা হয়েছে কাঁটছাট। এদিন ব্লু লাইন-সমেত ইয়োলো লাইনে তূলনামূলক কম সংখ্যায় মেট্রো চলবে। প্রতিদিন ব্লু লাইনে ২৭২ টি মেট্রো চলে, কিন্তু এদিন ৯১টি আপ লাইনে ও ৯১টি ডাউন লাইন মিলিয়ে ১৮২ টি মেট্রো চলবে। ইয়োলো লাইনে আপ লাইন ও ডাউন লাইন মিলিয়ে ১২০টির বদলে চলবে ৯২ টি মেট্রো৷ তবে ইয়োলো লাইন ও গ্রিন লাইনের এই ঘোষণা করা হলেও গ্রিন লাইনে কোনো ঘোষণা করা হয়নি মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে।

গ্রিন লাইনের মেট্রো চলাচল নিয়ে একাংশের মত, প্রজাতন্ত্র দিবস ছুটির দিন পাশাপাশি বইমেলা চলছে। এই সমস্ত কথা মাথায় রেখেই গ্রিন লাইনে কোনো বদল হচ্ছে না বলেই একাংশের মত। পার্পল লাইন ও অরেঞ্জ লাইনে কোনও বদল হবে না।

নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরামগামী ও শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রোর সময় অপরিবর্তিতই থাকছে, এই ক্ষেত্রে কোনোও বদল হচ্ছে না। প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫০-এ। একইভাবে, অপরিবর্তিত থাকছে মহানায়ক উত্তমকুমার থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো ও দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামগামী প্রথম মেট্রোর সময়। সকাল ৬টা ৫৫-তে ছাড়বে।

দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামগামী মেট্রো শেষ মেট্রো ছাড়বে রাত ন'টা ২৮-এ। রাত ন'টা ৩৫-এর বদলে শহিদ ক্ষুদিরাম-দক্ষিণেশ্বরের শেষ মেট্রো ছাড়বে ন'টা ৩৩-এ। ন'টা ৪৪-এর বদলে শহিদ ক্ষুদিরাম-দমদমের শেষ মেট্রো ছাড়বে রাত ন'টা ৪৫-এ।

ব্লু লাইন ও গ্রিন লাইনের সময় পরিবর্তিত থাকলেও নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দরগামী প্রথম মেট্রোর সময়সীমা অপরিবর্তিতই থাকছে। প্রথম মেট্রোর সময় সকাল সাতটা ১৮মিনিটে। জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়াগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল সাতটা ৪০-এ। নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দরগামী শেষ মেট্রো রাত ন'টার বদলে রাত আটটা ৫৮ মিনিটে ছাড়বে। জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়াগামী শেষ মেট্রো রাত ন'টা ২০-র বদলে রাত ন'টা ১৮ মিনিটে ছাড়বে।


Share