Fire Incident

শিয়ালদহ স্টেশনের ফুডপ্লাজায় ভয়াবহ আগুন, ধোঁয়ায় ঢাকল পুরো চত্বর! আতঙ্কে ছুটোছুটি যাত্রীদের

খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন পৌঁছোয়। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

শিয়ালদহ স্টেশনের ফুড প্লাজায় অগ্নিকাণ্ড।
নিজস্ব সংবাদদাতা, শিয়ালদহ
  • শেষ আপডেট: ৩১ আগস্ট ২০২৬ ১০:১৬

শিয়ালদহ স্টেশনের ফুডপ্লাজায় খাবারের দোকানে আগুন। সোমবার সকালে ব্যস্ত সময়ে আচমকাই দোকান থেকে ধোঁয়া বেরোতে শুরু করে। মুহূর্তের মধ্যে পুরো এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। ঘটনায় স্টেশন চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন পৌঁছোয়। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

সোমবার সকাল ন'টা ১৪ মিনিট নাগাদ শিয়ালদহ স্টেশন চত্বরের একটি খাবারের দোকান থেকে আচমকাই ধোঁয়া বেরোতে দেখা যায়। মুহূর্তের মধ্যে সেই ধোঁয়ায় প্রায় পুরো স্টেশন চত্বর ঢেকে যায়। ঘটনায় যাত্রীদের মধ্যে হইচই পড়ে যায়। অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। দমকলে খবর দেওয়া হয়। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের তিনটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু হয়। ধোঁয়া বাইরে বার করতে দমকলকর্মীরা কাচ ভেঙে দেওয়ার চেষ্টা করেন।

দমকল আধিকারিকদের দাবি, স্টেশন সংলগ্ন এলাকার ওই দোকানটির অগ্নি নির্বাপণ  থেকে পর্যাপ্ত ছিল কিনা, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। যথাযথ জল  পরিষেবা পাওয়া যায়নি বলেও আধিকারীকদের দাবি। দমকলের নিজস্ব জল দিয়ে আগুন নেভানোর কাজ চলছে। আপাতত আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে না। তবে এখনও ধোঁয়ায় ঢেকে রয়েছে পুরো স্টেশন চত্বর।


Share