Shoot Out

তিলজলায় যুবককে গুলি চালানোর ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত মহম্মদ সলমন-সহ দু’জন

স্থানীয়দের অভিযোগ, মহম্মদ সলমন এলাকার তোলাবাজি করে করে বলে দাবি করেছেন। এলাকার দোকানগুলি থেকে টাকা তোলে। পুলিশের কাছে একাধিক বার অভিযোগ জানানো হলেও তাঁরা কোনও পদক্ষেপ করেনি। স্থানীয়েরা পুলিশের বিরুদ্ধে নিস্ক্রিয়তার অভিযোগ করেছেন।

তিলজলার ঘটনায় গ্রেফতার দু’জন।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০৬

তিলজলায় যুবককে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় দু’জনকে গ্রেফতার করল বেনিয়াপুকুর থানার পুলিশ। ধৃতের নাম মহম্মদ আরশাদ ওরফে সলমন এবং মহম্মদ আনোয়ার। পুলিশ সূত্রের খবর, দু’জনকেই গভীর রাতে ২ নম্বর রেলগেট এলাকা থেকে গ্রেফতার করেছে। মহম্মদ সলমনের কাছ থেকে একটি দেশি পিস্তল এবং দু’রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

অভিযোগ, সোমবার মধ‍্যরাতে স্থানীয় কয়েক জন যুবকের সঙ্গে মহম্মদ নিয়াজের বচসা হয়। সেই সময় এলাকাবাসীর হস্তক্ষেপে পরিস্থিতি সামাল দেওয়া গেলেও গভীর রাতে তা ফের চরমে ওঠে। অভিযোগ, একদল দুষ্কৃতী নিয়াজের বাড়ির সামনে এসে চড়াও হয় এবং তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। অন্তত দু’রাউন্ড গুলি চলেছে বলে দাবি স্থানীয়দের। তাঁর পায়ে গুলি লেগেছিল। বর্তমানে তিনি এসএসকেএম হাসপাতালের ভর্তি। তিনি পেশায় গাড়ি মেকানিক। সেখানকার দোকানে কাজ করতেন।

সেই ঘটনায় বেনিয়াপুকুর থানায় অভিযোগ দায়ের করে। মহম্মদ আরশাদ ওরফে সলমন এবং মহম্মদ আনোয়ার নামে দুই দুস্কৃতীর বিরুদ্ধে অভিযোগ করে পরিবারের লোকজন। মঙ্গলবার গভীর রাতে ২ নম্বর রেলগেট এলাকা থেকে দুই মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে বেনিয়াপুকুর থানার পুলিশ। পুলিশ সূত্রের খবর, সেখান থেকে দুই দুস্কৃতী পালানোর ছক কষেছিল। সেই সময় পুলিশের জালে ধরা পড়ে তারা। পুলিশ সূত্রে এ-ও জানা গিয়েছে, মহম্মদ সলমনের কাছ থেকে একটি দেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং দু’রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে। বুধবার ধৃতদের আদালতে হাজির করানো হবে।

স্থানীয়দের অভিযোগ, মহম্মদ সলমন এলাকার তোলাবাজি করে করে বলে দাবি করেছেন। এলাকার দোকানগুলি থেকে টাকা তোলে। পুলিশের কাছে একাধিক বার অভিযোগ জানানো হলেও তাঁরা কোনও পদক্ষেপ করেনি। স্থানীয়েরা পুলিশের বিরুদ্ধে নিস্ক্রিয়তার অভিযোগ করেছেন। কী নিয়ে বচসা তা জানতে পুলিশ ধৃতদের জেরা করা হচ্ছে।


Share