Weather Update

দুপুরেই কালবৈশাখীর হানা, উপড়ে পড়ল গাছ, থমকাল যান চলাচল! বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিতে সতর্কবার্তা হাওয়া অফিসের

ঝড়ের জেরে কলকাতার একাধিক এলাকায় গাছ ভেঙে পড়ার ঘটনা ঘটে। জওহরলাল নেহরু রোডে বিধান মার্কেটের সামনে একটি বড় গাছ উপড়ে রাস্তার উপর আড়াআড়িভাবে পড়ে যায়, যার ফলে যান চলাচলে ব্যাঘাত সৃষ্টি হয়।

কালবৈশাখী ঝড়ের তান্ডবে হাই কোর্টে উপড়ে পড়ল গাছ।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৩ জুন ২০২৬ ০৪:১৯

কলকাতায় আচমকা কালবৈশাখীর দাপটে বিপর্যস্ত জনজীবন। মঙ্গলবার সকাল থেকে অস্বস্তিকর গরমে নাজেহাল ছিলেন শহরবাসী। তবে দুপুর গড়াতেই আবহাওয়ার নাটকীয় পরিবর্তন ঘটে। বেলা দু'টো নাগাদ কালো মেঘে ঢেকে যায় আকাশ, তার পরেই শুরু হয় প্রবল ঝড়-বৃষ্টি। সঙ্গে ছিল তীব্র দমকা হাওয়া।

ঝড়ের জেরে কলকাতার একাধিক এলাকায় গাছ ভেঙে পড়ার ঘটনা ঘটে। জওহরলাল নেহরু রোডে বিধান মার্কেটের সামনে একটি বড় গাছ উপড়ে রাস্তার উপর আড়াআড়িভাবে পড়ে যায়, যার ফলে যান চলাচলে ব্যাঘাত সৃষ্টি হয়।

এ দিকে, আবহাওয়া দফতর দুপুর দু'টো ৪০ মিনিট থেকে পরবর্তী দু থেকে তিন ঘণ্টার জন্য কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া এবং পুরুলিয়া জেলায় কমলা সতর্কতা জারি করেছে। পূর্বাভাসে বলা হয়েছে, তীব্র বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

বজ্রপাতের সম্ভাবনার কথা মাথায় রেখে সাধারণ মানুষকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, পাঞ্জাব থেকে বিহার পর্যন্ত বিস্তৃত মৌসুমি অক্ষরেখা বর্তমানে হরিয়ানা ও উত্তরপ্রদেশের উপর অবস্থান করছে। পাশাপাশি, পূর্ব বিহার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূল পর্যন্ত একটি সক্রিয় নিম্নচাপ বলয় আবহাওয়ার এই পরিবর্তনের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।


Share