Jahangir Khan

নেপালে পালাতে গিয়ে গ্রেফতার তৃণমূলের ‘পুষ্পা’, জাহাঙ্গিরকে ধরে কলকাতায় আনছে রাজ‍্য পুলিশের এসটিএফ

বিধানসভা ভোটে ফলতায় জাহাঙ্গিরের দাপট দেখেছেন রাজ্যবাসী। সেখানকার নির্বাচনকে কার্যত প্রহসনে পরিণত করেছিলেন বলে অভিযোগ ওঠে। নির্বাচনের গা গরম করা ডায়লগে নিজেকে ফলতার ‘পুষ্পা’ বলে দাবি করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ জাহাঙ্গির খান।

গ্রেফতার জাহাঙ্গির খান
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৮ জুন ২০২৬ ১২:২৮

অবশেষে গ্রেফতার তৃণমূলের ‘পুষ্পা’। জাহাঙ্গির খানকে গ্রেফতার করল রাজ‍্য পুলিশের এসটিএফ। পুলিশ সূত্রের খবর, তিনি নেপালে পালানোর ছক কষছেন। গোপন সূত্রে খবর পেয়ে আগে থেকেই এসটিএফের আধিকারিকেরা সেখানে পৌঁছে যান। তাঁকে সেখান থেকে গ্রেফতার করে কলকাতায় আনা হচ্ছে বলে জানা গিয়েছে।

বিধানসভা ভোটে ফলতায় জাহাঙ্গিরের দাপট দেখেছেন রাজ্যবাসী। সেখানকার নির্বাচনকে কার্যত প্রহসনে পরিণত করেছিলেন বলে অভিযোগ ওঠে। নির্বাচনের গা গরম করা ডায়লগে নিজেকে ফলতার ‘পুষ্পা’ বলে দাবি করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ জাহাঙ্গির খান। বলেছিলেন, জাহাঙ্গির ঝুঁকবেন না।

বিধানসভা নির্বাচনের তৃণমূলে উড়িয়ে দিয়ে বিজেপি ক্ষমতায় আসে। একাধিক বে নিয়মের অভিযোগে ফলতায় পুননির্বাচন করা হয়। যদিও ২১ মে ফলতার পুনর্নির্বাচনের আগেই ময়দান ছেড়ে পালিয়ে যান ‘পুষ্পা’। ভোটের দিন জাহাঙ্গির খানকে ময়দানে দেখাই যায়নি। হার নিশ্চিত জেনেই তিনি সাংবাদিকদের জানান, ফলতাবাসীর স্বার্থেই ভোটে না লড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

ফলতার নির্বাচনের পর থেকেই জাহাঙ্গির খানের খোঁজ পাওয়া যাচ্ছিল না। তিনি বাড়িতেও ছিলেন না। তাঁকে পুলিশ খুঁজচ্ছিল। পুলিশ সূত্রের খবর, নেপাল সীমান্তের কাছে একটি ঘর ভাড়া নিয়ে থাকছিলেন। নেপালে পাকাপাকি ভাবে পালানোর ছক কষেছিলেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। সেখান থেকেই জাহাঙ্গির খানকে পাকড়াও করে এসটিএফ। তাঁকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে। তাঁকে আদালতে হাজির করানো হবে।


Share