Bhangar Blast

ভাঙড়ে রাস্তা মেরামতির কাজ করার সময় রাসায়নিকভর্তি ড্রামে বিস্ফোরণ, প্রানে বাঁচতে পুকুর ঝাঁপ, জখম চার শিশু

তবে কী থেকে আচমকা এই বিস্ফোরণ হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থলে পৌঁছেছে কলকাতা পুলিশের কর্তারা। তাঁরা ঘটনাস্থল ঘিরে রেখেছে। এলাকাবাসীদের সঙ্গে তাঁরা কথা বলছে। ঘটনার তদন্ত শুরু করেছে ভাঙড় থানার পুলিশ।

ভাঙড়ের ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১২:১৩

রাস্তার মেরামতির কাজ করার সময় বিপত্তি ভাঙড়ে। সেখানে রাস্তার পাশে থাকা রাসায়নিকভর্তি ড্রামে বিস্ফোরণ ঘটে বলে জানা গিয়েছে। চার জন শিশু গুরুতর জখম হয়েছে। তাঁদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। চার জনই এম আর বাঙুর হাসপাতালের ভর্তি রয়েছে

মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, ভাঙড়ের খড়গাছি এলাকায় চুটকির মোড় থেকে ঘটকপুকুর পর্যন্ত সাত কিলোমিটার রাস্তা নির্মাণের কাজ চলছিল। সেই কাজের জন্য রাস্তার ধারে রাসায়নিকের ড্রাম রাখা ছিল। ঘটনাস্থলের কাছেই কয়েক জন শিশু খেলছিল। সেই সময় বিস্ফোরণ হয়। ছিটকে এসে তাঁদের গায়ে ক‍েমিক‍্যাল লাগে। প্রাণে বাঁচতে পুকুরে ঝাঁপ দেয়।

চার জনই গুরুতর জখম হন। তাঁদের প্রথমে উদ্ধার করে নলমুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে দু’জনকে এম আর বাঙুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। জানা গিয়েছে, সাদিকুল নামে এক শিশুর শরীর ৯৫ শতাংশ পুড়ে গিয়েছে। আরেক জনের ৬০ শতাংশ পুড়ে গিয়েছে। দু’জনের অবস্থা আশঙ্কাজনক। বাকি দু’জনের চিকিৎসা চলছে।

তবে কী থেকে আচমকা এই বিস্ফোরণ হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থলে পৌঁছেছে কলকাতা পুলিশের কর্তারা। তাঁরা ঘটনাস্থল ঘিরে রেখেছে। এলাকাবাসীদের সঙ্গে তাঁরা কথা বলছে। ঘটনার তদন্ত শুরু করেছে ভাঙড় থানার পুলিশ।


Share