Murder Case

মুর্শিদাবাদের সুতিতে চার শিশুকন‍্যাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ, তিন জনের মৃত্যু, গ্রেফতার অভিযুক্ত যুবক গোলাম সারওয়ার

বৃহস্পতিবার দুপুরে মুর্শিদাবাদের সুচিতে ঘটনাটি ঘটেছে। চার জন শিশু মারা গিয়েছে। একজন গুরুতর জখম অবস্থায় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছে। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ
  • শেষ আপডেট: ১৪ আগস্ট ২০২৬ ১১:৪৬

মুর্শিদাবাদের সুতিতে চার শিশুকে হাঁসুয়া দিয়ে কোপানোর অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। ঘটনাটি সুতি থানার এলাকার রঘুনাথপুরে ঘটেছে। অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে।

ধৃতের নাম গোলাম সারওয়ার। পুলিশ সূত্রের খবর, চার জনই শিশুই গোলামের আত্মীয়। গতকাল দুপুরে চার জনই বাড়ির সামনে খেলছিল। দু’জন বাইরে ছিল। দু’জন বাড়ির ভেতরে যায়। সেই সময় গোলাম হাঁসুয়া নিয়ে শিশুদের ওপরে চড়াও হয়। কিছু বুঝে ওঠার আগেই পর পর কোপ মারতে থাকে অভিযুক্ত। তার পরেই সেখান থেকে পালায়।

এর পরেই গ্রামে হট্টগোল পড়ে যায়। গ্রামবাসীদের সাহায্যে চার শিশুকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দু’জন ঘটনাস্থলেই মারা গিয়েছে। হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। মৃতদের নাম, মনিফা খাতুন (৪), আনিসা খাতুন (৫), ইসরাত পারভিন (১১)। অপর শিশু নুসরত পারভিন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

পরিবারের এক সদস্য সুতি থানায় অভিযোগ দায়ের করে। গতকাল রাতে অভিযুক্ত গোলাম সারওয়ারকে পুলিশ গ্রেফতার করেছে। কী কারণে এই কান্ড ঘটিয়েছে তা এখনও স্পষ্ট নয়। পুলিশ শুক্রবার ধৃতকে জঙ্গিপুর মহকুমা আদালতে হাজির করাবে।


Share