Arrest

সরকার বদল হতেই পুলিশ প্রশাসনের সাফল্য! শ্রীরামপুরে দাগী অপরাধী হাতেনাতে ধরা পরল শ্রীরামপুর থানার কাছে

পুলিশ সূত্রের খবর, কুখ্যাত অভিযুক্ত সুমন শ্রীরামপুর জলকল মাঠ এলাকায় একটি বড়সড় অপরাধমূলক কর্মকাণ্ডের ছক কষছিল। সেই গোপন খবর পেয়ে তৎপর হয়ে ওঠে শ্রীরামপুর থানার পুলিশ।

শ্রীরামপুর পুলিশ স্টেশন।
নিজস্ব সংবাদদাতা, শ্রীরামপুর
  • শেষ আপডেট: ০৯ মে ২০২৬ ০৭:৫৬

সরকার বদলে হতেই শ্রীরামপুরের দাগী দুষ্কৃতী গ্রেফতার। বড়োসড়ো সাফল্য পেল চন্দননগর পুলিশ কমিশনারেট। গোপন সূত্রে খবর পেয়ে শ্রীরামপুর জলকল এলাকায় পুলিশ অভিযান চালায়। সেখান থেকেই দাগী অপরাধী সুমন নাথকে পুলিশ গ্রেফতার করে।

পুলিশ সূত্রের খবর, কুখ্যাত অভিযুক্ত সুমন শ্রীরামপুর জলকল মাঠ এলাকায় একটি বড়সড় অপরাধমূলক কর্মকাণ্ডের ছক কষছিল। সেই গোপন খবর পেয়ে তৎপর হয়ে ওঠে শ্রীরামপুর থানার পুলিশ। অফিসার ইনচার্জ বাপি রায়ের নেতৃত্বে একটি বিশেষ পুলিশ দল দ্রুত এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় হাতে নাতে ধরা পড়ে অভিযুক্ত সুমন নাথ। পুলিশ তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, এক রাউন্ড গুলি উদ্ধার করেছে। 

অভিযুক্তের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান, কোনও বড় ধরনের অপরাধ সংঘটিত করার পরিকল্পনা নিয়েই সে ওই এলাকায় উপস্থিত হয়েছিল। ধৃত সুমন নাথকে শনিবার শ্রীরামপুর আদালতে তোলা হয়।


Share