Bomb Recovered

বিধানসভা নির্বাচনের পূর্বে ফের বিপুল পরিমাণ বোমা উদ্ধার মালদহে, তিন কৌটো ভর্তি বোমা উদ্ধার করল বৈষ্ণবনগর থানার পুলিশ

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অনন্তপুর গ্রামের একটি বাঁশবাগানে সন্দেহজনক বস্তু পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় বৈষ্ণবনগর থানার পুলিশ। সেখানে তল্লাশি চালিয়ে তিনটি জারে ভরা বোমা উদ্ধার করা হয়। এলাকা ঘিরে ফেলে লাল ফিতে দিয়ে সুরক্ষিত করা হয়েছে। খবর দেওয়া হয়েছে বোম্ব স্কোয়াডকেও।

উদ্ধারকৃত বোমা
নিজস্ব সংবাদদাতা, চাঁচল
  • শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৬:২০

বিধানসভা নির্বাচনের আগে ফের মালদহে বিপুল পরিমাণ বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার মালদহের বৈষ্ণবনগর থানার পুলিশ তিনটি জারভর্তি তাজা বোমা উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অনন্তপুর গ্রামের একটি বাঁশবাগানে সন্দেহজনক বস্তু পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় বৈষ্ণবনগর থানার পুলিশ। সেখানে তল্লাশি চালিয়ে তিনটি জারে ভরা বোমা উদ্ধার করা হয়। এলাকা ঘিরে ফেলে লাল ফিতে দিয়ে সুরক্ষিত করা হয়েছে। খবর দেওয়া হয়েছে বোম্ব স্কোয়াডকেও।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, ভোটের আগে এলাকায় অশান্তির ছক কষতেই এই বোমা মজুত করে রাখা হয়েছিল। যদিও এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

কে বা কারা এবং কী উদ্দেশ্যে ওই বোমাগুলি মজুত করে রেখেছিল, তা তদন্ত করে দেখছে পুলিশ। মালদহ জেলা পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। নির্বাচনের প্রাক্কালে এমন ঘটনায় প্রশাসনের ভূমিকাও স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে পড়েছে। 

Share